Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিখরের কাঁধে ভর করেই রানের শিখরে পাঞ্জাব

টসে জিতে এদিন পঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠান রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুয়াহাটির ২২ গজে আইপিএলের ম্যাচে দর্শকরা দেখল এক মহানায়ককে। যাঁকে ভারতীয় ক্রিকেটাররা ডাকেন ছোটা গব্বর বলে। তিনি হলেন শিখর ধাওয়ান। ক্রিকেটের ২২ গজে তিনি যদি ছন্দে থাকেন তাহলে বিপক্ষের বোলারদের যে কতটা সাধারণ মানে নামিয়ে আনতে পারেন ফের একবার সাক্ষী থাকল গুয়াহাটি স্টেডিয়ামে হাজির কয়েক হাজার দর্শক। 

বুধবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে শিখর বোঝালেন তিনি এখনও ফুরিয়ে যাননি। প্রভসিমরান সিংকে নিয়ে ধাওয়ান শুরু করেন। একটা সময় দেখে মনে হচ্ছিল যে এই দুইজনই বুঝি খেলা শেষ করে দেবেন। কিন্তু না তা আর হয়নি। কপাল ভালো রাজস্থানের।

ব্যক্তিগত ৬০ রানের মাথায় প্রভসিমরানকে ফিরিয়ে দেন জেসন হোল্ডার। তারপর যেন কিছুটা থমকে গিয়েছিল পঞ্জাব দল। অবশ্য তা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি শিখর। উইকেটের এক প্রান্তে দাঁড়িয়ে তিনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। রাজপক্ষ, সিকান্দর রাজারা বুধবার একেবারেই ব্যর্থ হলেন। রাজাপক্ষ, সিকেন্দর রাজা মাত্র ১ রানেই ফিরে গেলেন প্যাভেলিয়নে। শেষ পর্যন্ত করেনকে সঙ্গে নিয়ে ইনিংস শেষ করেন শিখর। ব্যক্তিগত ৮৬ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর কাঁধে ভর করে ১৯৮ রানের টার্গেট খাড়া করে রাজস্থান রয়্যালসের সামনে। রাজস্থানের হয়ে অশ্বিন ও চাহাল একটি করে উইকেট পেলেও হোল্ডার নেন দুটি উইকেট। তবে ট্রেন্ট বোল্ট বুধবার কোনো উইকেট তুলতে পারেননি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00