নিউজিল্যান্ডের সাদা বলের নতুন অধিনায়ক হলেন মিচেল স্যান্টনার

Share:

আন্তর্জাতিক ডেস্ক : নতুন অধিনায়ক বেছে নিল নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর নিউজিল্যান্ডের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কেন উইলিয়ামসন। তার জায়গায় ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে নিউজিল্যান্ডের নতুন অধিনায়ক হলেন মিচেল স্যান্টনার। এখন থেকে সাদা বলে নিউজিল্যান্ডের অধিনায়কের দায়িত্বে থাকবেন বাঁহাতি এই স্পিনার।

লঙ্কান সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। যেখানে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন অলরাউন্ডার নাথান স্মিথ ও উইকেটকিপার ব্যাটসম্যান মিচ হে। অবশ্য চলতি বছরের মার্চে নিউজিল্যান্ডের সেরা ঘরোয়া ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন স্মিথ। আর চলতি বছরের শুরুতে ক্যান্টারবেরি ক্লাবের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মিচ হে।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ২টি-টোয়েন্টি ও ৩ টি টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচ হবে আগামী ৯ নভেম্বরে। ডাম্বুলায় টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। এর আগে গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কায় দুটি টেস্ট খেলেছে নিউজিল্যান্ড। দুটি ম্যাচই হেরেছে দলটি। শ্রীলঙ্কা সিরিজে ৮ সিনিয়র ক্রিকেটারকে বিশ্রামে রেখেছে নিউজিল্যান্ড। যাদের মধ্যে রয়েছেন—টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, রাচিন রবীন্দ্র, টিম সাউদি এবং কেন উইলিয়ামসন। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর শ্রীলঙ্কায় যাবে তাঁরা।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের হয়ে দীর্ঘদিন অধিনায়কের দায়িত্বে ছিলেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডকে ৯১টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। আর ২০২২ সালে টেস্টের অধিনায়ক ছাড়েন উইলিয়ামসন। এর কারণ হিসেবে জানা গিয়েছে গত জুনে পরিবারকে সময় দিতে ও  মুক্তভাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে তিনি অধিনায়কত্ব ছাড়েন। নিউজিল্যান্ড ক্রিকেটের পরবর্তী কেন্দ্রীয় চুক্তিতে না থাকার সিদ্ধান্তও নিয়েছেন তিনি।

দিল্লিকে গুঁড়িয়ে দিয়ে শেষ চারে পৌঁছে গেল মুম্বই

বাবর আজমের রেকর্ড ভাঙলেন ২২ বছর বয়সী এই পাকিস্তানি ব্যাটার

দুবাইয়ে আজ ভারত-নিউজিল্যান্ড ‘মহারণ’, পরিসংখ্যানে এগিয়ে কারা?

সর্বাধিক উইকেট শিকারি হওয়ার দৌড়ে শামি ছাড়া আর কারা, জানেন?

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে রোহিতদের মুখোমুখি কিউইরা

আচমকাই অক্ষর পটেলের পায়ে পড়লেন কোহলি, হঠাৎ কী হল?

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিউজিল্যান্ড অধিনায়কের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে কখনও হারাতে পারেননি রোহিতরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]