Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশের বিপক্ষে নয়া নজির, শচীন-কোহলিদের পিছনে ফেললেন ‘আফগানি’ গুরবাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল ২০২৪-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে অল্প ম্যাচ খেলেই নিজের জাত চিনিয়েছিলেন আফগানি ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজ(Rahmanullah Gurbaz)। মাঠে নিজের দুর্দান্ত ফর্ম রাখতে সক্ষম তিনি। দুর্দান্ত পারফর্মেন্সের মাধ্যমে একের পর এক নয়া নজির সৃষ্টি করছেন এই খেলোয়াড়। প্রথমে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকান গুরবাজ। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সেঞ্চুরি হাঁকাতে দেখা গিয়েছে তাঁকে। এবং সর্বশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও একই উদ্যমে সেঞ্চুরি করতে দেখা গেল তাঁকে।

আরও পড়ুনঃ প্রকাশ্য রাস্তায় মূত্র বিসর্জন! মাতাল কনস্টেবলের কুকীর্তি ঘিরে নিন্দার ঝড়

এর অর্থ সর্বশেষ ৩টি ওয়ানডে সিরিজে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন এই আফগান ওপেনার। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে কেরিয়ারে এটি গুরবাজের অষ্টম সেঞ্চুরি। এই সেঞ্চুরির মাধ্যমেই শচীন টেন্ডুলকার(Sachin Tendulkar), বিরাট কোহলি(Virat Kohli) ও বাবর আজমদের(Babar Azam) মতো তারকা ক্রিকেটারদের ছাড়িয়ে গেলেন গুরবাজ। সবচেয়ে কম বয়সে এই নজির সৃষ্টি করলেন তিনি। গুরবাজ অষ্টম সেঞ্চুরিটি করেছেন ২২ বছর ৩৪৯ দিনে। এর চেয়ে কম বয়সে ওয়ানডেতে অষ্টম সেঞ্চুরি করতে পেরেছেন মাত্র একজন- কুইন্টন ডি কক। কিংবদন্তী শচীন টেন্ডুলকারের অষ্টম সেঞ্চুরি করতে লেগেছিল ২২ বছর ৩৫৭ দিন। বিরাট কোহলি ও বাবর আজম এই দুজনেরও ২৩ বছরের চেয়ে বেশি সময় লেগেছে।

আরও পড়ুনঃ কি কারণে ভরা পার্লামেন্টে ক্ষমা চাইলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী!

আফগানিস্তানের উঠতি প্লেয়ার হিসেবে তিনিই অগ্রগণ্য। দুর্দান্ত পারফর্মেন্সের মাধ্যমে ইতিমধ্যেই গোটা বিশ্বে পরিচিতি পেতে শুরু করেছেন গুরবাজ। ভারতেও তাঁর অনুরাগীর সংখ্যা কম নয়। অল্প বয়সী এই ক্রিকেটারের কাছে অনেকখানি প্রত্যাশা রাখে গোটা আফগানিস্তান। নয়া নজির সৃষ্টি করার পর গুরবাজের কাছ থেকে কোনও বিশেষ প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপাতত নিজের দুর্দান্ত ফর্ম ময়দানে ধরতে রাখতে ব্যস্ত তিনি, এবং মনে মনে হয়তো বলছেন এখনও অনেক নয়া রেকর্ডস গড়া বাকি।

মার্কিন সেনা দিবস উদযাপনে আমন্ত্রণ পেয়ে ওয়াশিংটন যাচ্ছেন আসিম মুনির

পাকিস্তানে ফের আক্রমণের প্রস্তুতি ভারতের, এবার কীভাবে দেখুন….

ফের কাঁপল আফগানিস্তান, অনুভূত দিল্লি ও কাশ্মীরেও

পুরানের ব্যাট ধার চেয়ে বেকায়দায় গুরবাজ! দোষ চাপল  সুনীল নারাইনের কাঁধে

নারীদের মানুষ হিসাবে গণ্য করে না আফগান তালিবানরা, দাবি মালালার

নতুন জীবন শুরু রশিদ খানের, একই দিনে বিয়ে সারলেন তিন ভাই-ও

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে চলে গেল আফগানিস্তান

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বমঞ্চে ঐতিহাসিক জয় আফগানদের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00