Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আর অপেক্ষা নয়…’, অশ্বিনের IPL-এর অবসরের খবরে খুশি ক্রিকেটারের স্ত্রী প্রীতি

প্রীতি তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, 'আমি তোমাকে ভালবাসি অশ্বিন। আমি আর অপেক্ষা করতে পারছি না। এবার তোমাকে আমি নতুন কিছু করতে দেখন। তুমি নতুন উচ্চতা অর্জন করবে।'

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক টেস্ট থেকে অবসর নেওয়ার আটমাসের মধ্যে আইপিএল-কেও বিদায় জানালেন ভারতীয় দলের প্রাক্তন কিংবদন্তি অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। আর এই ঘোষণাটির জন্যে গণেশ চতুর্থীর মতো শুভ দিনই বাছলেন ক্রিকেটার। হ্যাঁ, বুধবার (২৭ অগস্ট) সকালে একটি সমাজমাধ্যম পোস্টের মাধ্যমে আইপিএল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন অশ্বিন। পাশাপাশি জানিয়েছেন, সব শেষ থেকে ভাল শুরুর জন্ম হয়। অবসর পোস্টে অশ্বিন লিখেছেন, ‘বিশেষ দিন। তাই একটা বিশেষ শুরু। সবাই বলেন, প্রতিটা সমাপ্তি একটি নতুন শুরুর ইঙ্গিত। আজ আমি আইপিএলের ক্রিকেটার হিসেবে আমার যাত্রা শেষ করলাম। আবার আজ থেকেই আমার বিভিন্ন লিগে ক্রিকেটের অভিযাত্রী হিসেবে যাত্রা শুরু হচ্ছে। এত বছর আমাকে দারুণ সব স্মৃতি দেওয়ার জন্যে সকল ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ। আজ পর্যন্ত যা পেয়েছি, তার জন্যে আইপিএল এবং বোর্ডকে ধন্যবাদ জানাই। আগামী দিনে যা কিছু আসবে, তা উপভোগ করার জন্যে অপেক্ষা করছি।’

অশ্বিন ভারতীয় দলের একজন কিংবদন্তি খেলোয়াড় ছিলেন। তিনি আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ৫ টি দলের হয়ে খেলেছেন। ২০১৮-১৯ সালে তিনি কিংস ইলেভেন পঞ্জাব দলের অধিনায়ক ছিলেন। অশ্বিনের অবসরের পোস্টটি এখন সমাজমাধ্যমে ভাইরাল। যা ভক্তদের কাছে জোর ধাক্কার সমান। অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ণও তাঁর স্বামীর পোস্টের প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রীতি তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমি তোমাকে ভালবাসি অশ্বিন। আমি আর অপেক্ষা করতে পারছি না। এবার তোমাকে আমি নতুন কিছু করতে দেখন। তুমি নতুন উচ্চতা অর্জন করবে।’ আইপিএলে অশ্বিনের কেরিয়ার ছিল দুর্দান্ত। তিনি মোট ২২১টি ম্যাচে ৭.২০ ইকনোমিক গড়ে ১৮৭ টি উইকেট নিয়েছিলেন। ব্যাটিংয়ে ৯৮ টি ইনিংসে ১৩.০১ গড়ে ৮৩৩ রান করেছিলেন। টুর্নামেন্টের ইতিহাসে অশ্লিন পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। রবিচন্দ্রন অশ্বিন ২০১৪ সালে ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।

তিনি তাঁর শেষ টেস্ট ম্যাচ ২০২৪ সালের ৬ ডিসেম্বর, শেষ ওয়ানডে ম্যাচ ২০২৩ সালের ৮ অক্টোবর এবং শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচটি ২০২২ সালের ১০ নভেম্বর খেলেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটেও অশ্বিনের অবদান খুবই তাৎপর্যপূর্ণ ছিল। তিনি ১০৬ টি টেস্ট ম্যাচে ২.৮৩ ইকোনমিতে ৫৩৭টি উইকেট নিয়েছিলেন। অনিল কুম্বলের পর টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী (৬১৯) হলেন অশ্বিন। এছাড়াও তিনি ১১৬ টি ওডিআই ম্যাচে ৪.৯৩ ইকোনমিতে ১৫৬ টি উইকেট নিয়েছিলেন।১১৬ টি ম্যাচের ৬৩ ইনিংসে ১৬.৪৪ গড়ে ৭০৭ রান করেছিলেন। একই সময়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে, তিনি ৬৫ ম্যাচে ৭২ উইকেট নিয়েছিলেন। বোলিংয়ে ৬.৯০ ইকোনমি করেছেন। ৬৫ ম্যাচের ১৯ ইনিংসে ব্যাটিংয়ে ২৬.২৮ গড়ে ১৮৪ রান করেছিলেন। রবিচন্দ্রন জাতীয় পুরস্কারও পেয়েছেন। তিনি ২০২৪ সালে পদ্মশ্রী এবং ২০২১ সালে অর্জুন পুরস্কারের ভূষিত হয়েছিলেন। তিনি ২০১৬ সালে আইসিসির বর্ষা সেরা ক্রিকেটারও হয়েছিলেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00