Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধর্ষণের অভিযোগে ৯ বছরের জেল হচ্ছে দানি আলভেজের?

Share:

নিজস্ব প্রতিনিধি: নৈশ ক্লাবে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে বিপাকে প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজ। বিশ্বকাপজয়ী লিওনেল মেসির প্রাক্তন সতীর্থের ৯ বছরের কারাবাসের শাস্তি দাবি করেছেন স্পেনের কৌঁসুলিরা। সেই সঙ্গে ধর্ষিতা তরুণীকে ক্ষতিপূরণ হিসাবে দেড় লক্ষ ইউরো দেওয়ারও দাবি জানিয়েছেন। তবে কবে থেকে প্রাক্তন ব্রাজিলিয়ান তারকার বিচার শুরু হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

গত ২ জানুয়ারি এক তরুণী অভিযোগ ২০২২ সালে বার্সেলোনার এক নৈশ ক্লাবে তাকে জোর করে ধর্ষণ করেছিলেন দানি আলভেজ। যদিও প্রথমে সেই অভিযোগ অস্বীকার করার পাশাপাশি অভিযোগকারিণী তরুণীকে চেনেন না বলে দাবি করেছিলেন ৪০ বছর বয়সী তারকা ফুটবলার। কিন্তু তাঁর কথা বিশ্বাস করেনি বার্সেলোনা পুলিশের তদন্তকারীরা। তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় বার্সেলোনার প্রাক্তন তারকা খেলোয়াড়কে। সেই থেকে জেলেই রয়েছেন আলভেজ। পরে অবশ্য স্পেনের বিখ্যাত সংবাদপত্র ‘লা ভ্যানগাড’ এর সাংবাদিককে দেওয়া সাক্ষা‍ৎকারে ওই তরুণীর সঙ্গে যৌন সম্পর্কের কথা স্বীকার করেছিলেন মেসির প্রাক্তন সতীর্থ। জানিয়েছিলেন, ‘স্ত্রী তাঁকে ছেড়ে চলে যাবেন এমন আশঙ্কাতি তরুণীর সঙ্গে পরিচয়ের কথা অস্বীকার করেছিলেন।’

আলভেজের বিরুদ্ধে যে চার্জশিট জমা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, ঘটনার দিন নৈশ ক্লাবে তরুণীর সঙ্গে দেখা হওয়ার পরে তাকে একটি ছোট ঘরে নিয়ে গিয়েছিলেন ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার। তার পরে হিংস্র জানোয়ারের মতোই ঝাঁপিয়ে পড়েন তরূণীর উপরে। বাধা দেওয়া সত্বেও জোর করে ধর্ষণ করেন। স্পেনের আইন অনুযায়ী, ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে ১৫ বছরের কারাবাসের শাস্তিও হতে পারে।

 

ধর্ষণ মামলা থেকে বেকসুর খালাস পেলেন ব্রাজিলের তারকা ফুটবলার আলভেজ

আলভেজকে ধর্ষক বলে অপমান পথচারীর

১৪ মাস জেল খাটার পরে জামিন পেলেন দানি আলভেজ

ধর্ষণের দায়ে ব্রাজিলের ফুটবল তারকা দানি আলভেজের সাড়ে ৪ বছরের জেল

তরুণীকে ধর্ষণের অভিযোগ অস্বীকার আলভেজের

যৌন হেনস্তা মামলায় জেল দানি আলভেজের, চুক্তি বাতিল করল পুমাস

ব্রাজিল দলে ফিরলেন দানি আলভেজ, ঠাঁই হল না নেইমারের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00