Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যৌন হেনস্তা মামলায় জেল দানি আলভেজের, চুক্তি বাতিল করল পুমাস

গত বছরের জুলাই মাসেই মেক্সিকোর ক্লাবটিতে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সময়টা খুব একটা ভাল যাচ্ছে না ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজের। শুক্রবারই বার্সেলোনার নৈশ ক্লাবে এক তরুণীকে যৌন হেনস্তার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল কাতালান পুলিশ। গ্রেফতারের পরেই ৩৯ বচর বয়সী ফুটবলারের জামিনের আর্জি খারিজ করে তাঁকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন বিচারক। আর তার কয়েক ঘন্টার মধ্যেই ব্রাজিলিয় তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানিয়ে দিল তাঁর ক্লাব পুমাস।

মেক্সিকোর ক্লাবটির সভাপতি লিওপোলদো সিলভা বলেছেন, ‘নৈতিক মূল্যবোধকে আমরা সব সময়ে গুরুত্ব দিই। ক্লাবের চিন্তাভাবনা এবং মূল্যবোধের বিপক্ষে যায় এমন কোনও কাজ করা মেনে নেওয়া হবে না। দানি আলভেজ যা করেছেন তার ক্ষমা নেই। তাই অনেতিক কাজের জন্যই তাঁর সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য গত বছর জুলাই মাসেই পুমাসে যোগ দিয়েছিলেন বার্সেলোনার প্রাক্তন ডিফেন্ডার। গত ৮ জানুয়ারি শেষ বার ক্লাবের জার্সি গায়ে নেমেছিলেন। মেক্সিকোর ক্লাবটির হয়ে মোট ১৩টি ম্যাচ খেলেছেন। চলতি বছরের জুন মাস পর্যন্ত পুমাসের সঙ্গে আলভেজের চুক্তি ছিল।

উল্লেখ্য গত বছরের ৩০ ডিসেম্বর বার্সেলোনার অভিজাত নৈশ ক্লাব সাটানে গিয়ে এক তরুণীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল নেইমার-লি-ওনেল মেসির এক সময়ের সতীর্থ দানি আলভেজের বিরুদ্ধে। ওই তরুণীর অভিযোগ, নৈশ ক্লাবে বিনা অনুমতিতেই তাঁর শরীর স্পর্শ করেছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার। এমনকী বিনা আনুমতিতে তাঁর অন্তর্বাসের মধ্যে হাতও ঢুকিয়ে দিয়েছিলেন। যদিও শুরু থেকেই তরুণীর যৌন হেনস্তার অভিযোগ খারিজ করে দিয়েছেন ৩৯ বছর বয়সী ফুটবলার।

ধর্ষণ মামলা থেকে বেকসুর খালাস পেলেন ব্রাজিলের তারকা ফুটবলার আলভেজ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, তার পরে অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ভাইরাল, শ্রীঘরে ঠাঁই বজরং দলের নেতার

আলভেজকে ধর্ষক বলে অপমান পথচারীর

১৪ মাস জেল খাটার পরে জামিন পেলেন দানি আলভেজ

ধর্ষণের দায়ে ব্রাজিলের ফুটবল তারকা দানি আলভেজের সাড়ে ৪ বছরের জেল

তরুণীকে ধর্ষণের অভিযোগ অস্বীকার আলভেজের

ধর্ষণের অভিযোগে ৯ বছরের জেল হচ্ছে দানি আলভেজের?

ব্রাজিল দলে ফিরলেন দানি আলভেজ, ঠাঁই হল না নেইমারের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00