পেনাল্টিতে হ্যাটট্রিক করে প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড গড়ল ক্লুইভার্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : পেনাল্টি থেকে হ্যাটট্রিকের নজিরবিহীন এক ঘটনা দেখা গেল ইংলিশ প্রিমিয়ার লিগে। গতকাল রাতে উলভারহ্যাম্পটনের বিপক্ষে বোর্নমাউথের ম্যাচে এই ঘটনা ঘটে। পেনাল্টি থেকে হ্যাটট্রিকটি করেছেন বোর্নমাউথের জাস্টিন ক্লুইভার্ট। তবে এমন ঘটনা ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম।

একেবারে তিনটি গোল, তিনটিই পেনাল্টি থেকে—নজিরবিহীন ঘটনায় চমকে গিয়েছিল উলভারহ্যাম্পটন। বোর্নমাউথের হয়ে ক্লুইভার্ট পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন ম্যাচের তৃতীয় মিনিটে। এরপর ১৮ মিনিটে আরেকটি পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন তিনি।৭৪তম মিনিটে আবারও পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। শুধু পেনাল্টি গোলের হ্যাটট্রিকেই নয়, রেকর্ড হয়েছে পেনাল্টি আদায়েও।

উলভসের মাঠে বোর্নমাউথের ক্লুইভার্ট পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন ম্যাচের তৃতীয় মিনিটে। এরপর ১৮ মিনিটে আরেকটি পেনাল্টি থেকে করেন দ্বিতীয় গোল।প্রিমিয়ার লিগে প্রথম ১৮ মিনিটের মধ্যে পেনাল্টিতে দুই গোল করাও নতুন রেকর্ড। প্রাক্তন বার্সেলোনা তারকা প্যাট্রিক ক্লুইভার্টের ছেলে জাস্টিন তাঁর পেনাল্টিতে হ্যাটট্রিক করেন ৭৪তম মিনিটে। বোর্নমাউথে নিজের ৫০তম ম্যাচে ইতিহাস গড়া হ্যাটট্রিকের পর ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘ইতিহাসে জায়গা করে নিতে পেরে খুব গর্বিত। এত আনন্দ হচ্ছে তা বলে বোঝানোর জন্য নয়।’ 

২ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখল ম্যান ইউ

পেনাল্টি মিস হল্যান্ডের, এভারটনের কাছেও আটকে গেল ম্যান সিটি

ক্রিস্টাল প্যালেসকে ৫-১ গোলে উড়িয়ে ফের জয়ে ফিরল আর্সেনাল

প্রিমিয়ার লিগে হেরেই চলেছে ম্যান সিটি, হল্যান্ডরা এবার হারলেন অ্যাস্টন ভিলার কাছে

সালাহর নৈপুণ্যে ম্যান সিটিকে ২-০ গোলে হারাল লিভারপুল

প্রিমিয়ার লিগে ৩২ ম্যাচ বাদে হারল ম্যান সিটি, ব্রাইটনকে হারিয়ে শীর্ষে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের কাছে ফের হেরে গেল আর্সেনাল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]