Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইস্টবেঙ্গলের টার্গেট হুগো বৌমাস-রহিম আলিরা

Share:

নিজস্ব সংবাদদাতা :  দীর্ঘ কয়েক বছর ধরে কোনও সাফল্য আসছে না লাল-হলুদ তাঁবুতে। ক্লাবের এই দুর্দশা দূর করার জন্য ইতিমধ্যেই সরব হয়েছিলেন সমর্থকরা। অবেশেষে আগামী বছরের জন্য ভালো দল গড়ার জন্য অন্য দলগুলির মতো মাঠে নেমে পড়েছে ইমামি ইস্টবেঙ্গলও।

আগামী মরশুমে তাঁদের প্রথম টার্গেট তালিকায় রয়েছেন অনেকেই। সূত্র মারফত জানা যাচ্ছে মোহনবাগানের মাঝমাঠের মূল স্তম্ভ হুগো বৌমাস নাকি আগামী মরশুমের জন্য লাল-হলুদ জার্সি পরা শুধু সময়ের অপেক্ষা। কেননা হুয়ান ফার্নান্দোর সঙ্গে তাঁর বনিবানা যে হচ্ছে না তার প্রমাণ মাঠেই মিলেছে। সুতরাং হুগো যদি লাল-হলুদ শিবিরে নাম লেখান তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। শুধু হুগোই নয়, এই তালিকায়া রয়েছেন মুম্বই সিটি এফসির ডিফেন্ডার মুর্তাজা ফল এবং এফসি গোয়ার মিডফিল্ডার এডু বেদিয়া।

আরও জানতে পড়ুন: স্টিফেনের বদলী লোবেরাhttps://www.live.live.eimuhurte.com/sports/emami-eastbengal-announce-new-coach-name/

সের্জিও লোবেরো কোচের পদে আসীন করার পরই নাকি এডুর সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছেন লাল-হলুদের কর্তারা। সের্জিও এবং এডুর সম্পর্ক যে যথেষ্ট ভালো। তাই এডুর দিকে ঝাঁপাচ্ছেন কর্তারা। ডিফেন্সের ঘাটতি ঢাকতে ইমামি ইস্টবেঙ্গল কর্তাদের প্রথম পছন্দ মোর্তাজা ফল। কিন্তু এই মুহূর্তে যা ফল নাকি সুপার কাপের পর পরই কথা বলবেন, তার আগে নয়। একান্ত যদি ফলকে না পাওয়া যায়, তাহলে তাঁর বদলে ঘানা থেকেই ডিফেন্সের খেলোয়াড় আনার পক্ষে ক্লাবের কর্তারা

বিদেশিদের পাশাপাশি বেশ কিছু স্বদেশি খেলোয়াড়দের দিকেও টার্গেট রয়েছে লাল-হলুদের। সেই তালিকায় রয়েছেন চেন্নাইন এফসির রহিম আলি, মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা, উইঙ্গার ভিন্সি ব্যারোটো এবং গোলরক্ষক শমীক মিত্র। কিন্তু সমস্যা হ্চ্ছে এঁদের দলে নিতে গেলে বেশ মোটা অঙ্কের টাকা ট্রান্সফার ফিজ দিতে হবে। তাই কিছুটা হলেও দ্বিধায় রয়েছেন ক্লাব ম্যানেজমেন্ট।

বিশেষ সূত্রের খবর, ক্লাবের দুই পুরোনো খেলেয়াড় হরমনজিত সিং খাবড়া ও হীরা মণ্ডলকে নাকি দলে ফিরিয়ে নেওয়ার কথা ভেবে রেখেছেন কর্তারা।

Rahim Ali: আইএসএলে নিজের সেরাটা দিতেই প্রস্তুত ব্যারাকপুরের রহিম

মেহতাব সিংকে আর ৩ বছরের জন্য রেখে দিল মুম্বই

ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অভিভূত: আরোমাল বিজয়ন

SUPER CUP-সুপার কাপে ওড়িশাকে হারানোর আশ্বাস স্টিফেনের

ডার্বিতে এবার সবুজ-মেরুনকে রুখে দিল লাল-হলুদ

স্টিফেনের বদলী লোবেরা

SUPER CUP-2023 সুপার কাপে ইস্টবেঙ্গলের ফল নিয়ে চিন্তায় সমর্থকরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00