Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্টিফেনের বদলী লোবেরা

Share:

নিজস্ব সংবাদদাতা: ইমামি ইস্টবেঙ্গলে আগামী মরশুমের জন্য কোচ কে হবেন তাই নিয়ে চলছিল নানা জল্পনা। অবশেষে মঙ্গলবার দুপুরে সেই জল্পনার অবসান ঘটল। ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল আগামী মরশুমের জন্য তাঁদের কোচের হটসিটে বসতে চলেছেন সের্জিও লোবেরো।

উল্লেখ্য, আইএসএল-এ ক্রমাগত ব্যর্থতার পর অনেক আশা নিয়ে ইমামি ইস্টবেঙ্গল চলতি মরশুমে দায়িত্ব দিয়েছিল স্টিফেন কন্সস্ট্যান্টটাইনের ওপর। কিন্তু সাহেব কোচের আমলে লাল-হলুদের আমুল পরিবর্তন কিছু হয়নি। এবারও আইএসএল-এর লিগ টেবিলে ইমামি ইস্টবেঙ্গল-এর অবস্থান ছিল ১০ নম্বর স্থানে। ক্লাবের এই পারপরম্যান্সের পরই নড়েচড়ে বসেন ক্লাবকর্তা থেকে শুরু স্পন্সররা পর্যন্ত। তারপর দুই পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা হয় কিভাবে ক্লাবের সাফল্য আসতে পারে তা নিয়ে। সেই আলোচনাতেই দুই পক্ষ মিলে একমত হন যে, আগামী বছর ইমামি ইস্টবেঙ্গল ভালো দল গড়বে।

এবং এর পাশাপাশি এমন একজনকে কোচের পদে বসানো হবে, যিনি এর আগে ভারতীয় ফুটবলে বিশেষ করে আইএসএল-এ ভালো পারফরম্যান্স করেছেন। সেই তালিকায় লোবেরোর উঠে আসছিল অনেক নামই। শেষ পর্যন্ত লোবেরোর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় ছিলেন অ্যান্তেনিও লোপেজ হাবাস। ক্লাবকর্তাদেরও অনেকের পছন্দের তালিকায় ছিলেন তিনি। কিন্তু সবাইকে পিছনে ফেলে শেষ পর্যন্ত লাল-হলুদের হটশিটে আগামী মরশুমে বসতে চলেছেন সের্জিয়ো লোবেরো।

সূত্রের খবর, ইমামি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ লোবেরোর কাছ থেকে মৌখিক সম্মতি আদায় করে ফেলেছেন ইতিমধ্যেই। তবে এখনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে না। কারণ, সামনেই সুপার কাপ রয়েছে। সুপার কাপেরই পর পরই আনুষ্ঠানিকভাবে লোবেরোর নাম ঘোষণা করা হবে।

সের্জিয়ো লোবেরো ২০১৭ সালে প্রথম এফসি গোয়ার কোচ হিসেবে ভারতে তাঁর কোচিং ক্যারিয়ার শুরু করেন। তিন বছর তিনি মাণ্ডবী নদীর তিরে কোচিং করিয়েছেন। তবে এডু বেদিয়াদের আইএসএল ট্রফি দিতে না পারলেও সুপার কাপ এবং লিগ-শিল্ড ট্রফি তিনি দিয়েছিলেন।

এফসি গোয়ার মায়া ত্যাগ করে সের্জিও আস্তানা গারেন আরব সাগরের তীরের বাণিজ্য নগরীতে। তাঁর ঠিকানা হয় মুম্বই সিটি এফসি। সেই দলের হয়েও তিনি লিগ-শিল্ড, প্রিমিয়ারশিপ ট্রফি জয় করেছিলেন। যা অন্য কোনও কোচের নেই।

এখন দেখার এই প্রোফাইল কোচ ইমামি ইস্টবেঙ্গলের ভাগ্য বদল করতে পারেন কি না। যদি পারেন তাহলে অবশ্যই তিনি লাল-হলুদের জনতার শাহেন শা হয়েই থেকে যাবেন, আর নতুবা তাঁকে স্টিফেনের পথই অনুসরণ করতে হবে।

মেহতাব সিংকে আর ৩ বছরের জন্য রেখে দিল মুম্বই

ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অভিভূত: আরোমাল বিজয়ন

SUPER CUP-সুপার কাপে ওড়িশাকে হারানোর আশ্বাস স্টিফেনের

ডার্বিতে এবার সবুজ-মেরুনকে রুখে দিল লাল-হলুদ

ইস্টবেঙ্গলের টার্গেট হুগো বৌমাস-রহিম আলিরা

SUPER CUP-2023 সুপার কাপে ইস্টবেঙ্গলের ফল নিয়ে চিন্তায় সমর্থকরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00