Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশ্বকাপ থেকে বিদায়ের পরেই ক্রিকেটকে আলবিদা জানালেন এই ক্রিকেটার

মায়বর্গের আচমকা সিদ্ধান্তে চমকে গিয়েছেন অনেকেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারালেও বিশ্বকাপের শেষ চারে পৌঁছতে পারেনি নেদারল্যান্ডস। আর দলের এই ব্যর্থতায় হতাশ হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন নেদারল্যান্ডসের তারকা ক্রিকেটার স্টিফেন মায়বর্গ। সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানানোর কথা ঘোষণা করেছেন ৩৮ বছর বয়সী ক্রিকেটার। মায়বর্গের আচমকা সিদ্ধান্তে চমকে গিয়েছেন অনেকেই।

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল ৩৮ বছর বয়সী স্টিফেন মায়বর্গের। গত ১১ বছর নেদারল্যান্ডসের বিশ্বস্ত ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এদিন অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করতে গিয়ে ৩৮ বছর বয়সী ব্যাটার লিখেছেন, ‘জুতো তুলে রাখার সময় এসে গিয়েছে। ১৭ বছর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে এবং ১২ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে আমার অভিষেক হয়েছিল। অনেক স্মরনীয় মুহুর্ত কাটিয়েছি। কখনও ভাবতেই পারিনি দক্ষিণ আফ্রিকাকে হারানোর ম্যাচই আমার জীবনের শেষ ম্যাচ হবে। দেশের হয়ে যতবার খেলতে নেমেছি, তত বারই চোখে জল এসেছে।’

৩৮ বছর বয়সী স্টিফেন মায়বর্গ নেদারল্যান্ডসের হয়ে ২২টি একদিনের এবং ৪৫টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। দুই ধরনের ক্রিকেটে তাঁর ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৫২৭ ও ৯১৫ রান।

টানা পাঁচদিন তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ফাইনাল ঘিরে অনিশ্চয়তা

টি-টোয়েন্টিতে পাকিস্তান চ্যাম্পিয়ন হলে প্রধানমন্ত্রী হবেন বাবর: গাভাস্কার

ইংল্যান্ডকে ১৬৭ রানে বেঁধে রাখলেই ফাইনালে ভারত

T20: ভারতের হয়ে আজ মাঠে গলা ফাটাবে পাক-ক্রিকেটভক্তেরা

১৫২ রানেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড

লক্ষ্য পাকিস্তান বধ, টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের

ভক্তের হাতে থাকা তেরঙ্গায় অটোগ্রাফ আফ্রিদির, কী বার্তা দিলেন?

ICC-T-20 WC: সেমির আগে ইংল্যান্ড শিবিরে ভয়াবহ বিপর্যয়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00