Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভক্তের হাতে থাকা তেরঙ্গায় অটোগ্রাফ আফ্রিদির, কী বার্তা দিলেন?

নেটিজেনরা মুগ্ধ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক যখন সাপে-নেউলে, সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়ো এবং স্থিরচিত্র, যা দেখে দুই দেশের ক্রিকেটভক্তরা বিমুগ্ধ। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, এক ভারতীয় ক্রিকেট ভক্তের হাতে রয়েছে তেরঙ্গা। শাহিন আফ্রিদিকে দেখামাত্র সে তাঁর হাতে থাকা তেরঙ্গায় সই করার জন্য আফ্রিদির দিকে বাড়িয়ে দিলেন। পাক ক্রিকেটার সেই তেরঙ্গায় অটোগ্রাফ দিতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। ভারতের জাতীয় পতাকায় শাহিন আফ্রিদির অটোগ্রাফ দেওয়ার মুহূর্ত স্টেডিয়ামে থাকা আরও এক ক্রিকেটভক্ত তাঁর মোবাইলে বন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। দুই দেশের ক্রিকেট ভক্তরা শাহিন আফ্রিদির প্রশংসায় পঞ্চমুখ। কমবেশি সকলের বক্তব্য, ভারত-পাক রাজনীতি যে ২২ গজকে প্রভাবিত করতে পারেনি, সেটা এই ঘটনা থেকে আরও একবার প্রমাণিত হল। ক্রিকেট থাকুক ক্রিকেটের দুনিয়ায়, আর রাজনীতি থাকুক রাজনীতির আঙিনায়।

আফ্রিদি প্রায় একই ঘটনার মুখোমুখি হয়েছিলেন ২০১৮-তে, সুইৎজারল্যান্ডে। খেলা শেষ হতেই শাহিন আফ্রিদিকে দেখে তাঁর এক ভক্ত হাতে থাকা জাতীয় পতাকায় অটোগ্রাফ দেওয়ার জন্য শাহিন আফ্রিদির দিকে এগিয়ে দিলে আফ্রিদি ভারতের জাতীয় পতাকায় অটোগ্রাফ দিতে বিন্দুমাত্র দ্বিধা বোধ করেননি।

তবে দ্বিতীয় ঘটনা থেকে প্রথমটির গুরুত্ব তুলনামূলকভাবে বেশি। কারণ, ভারত জানিয়ে দিয়েছে পাকিস্তানের মাটিতে কোনও ম্যাচ হলে তারা খেলবে না। পাল্টা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই উত্তপ্ত আবহের ভারতের তেরঙ্গায় শাহিন আফ্রিদি দিলেন অটোগ্রাফ। 

আরও পড়ুন ICC-T-20WC: ফাইনালে পাকিস্তান, বলছে ইতিহাস

টানা পাঁচদিন তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ফাইনাল ঘিরে অনিশ্চয়তা

টি-টোয়েন্টিতে পাকিস্তান চ্যাম্পিয়ন হলে প্রধানমন্ত্রী হবেন বাবর: গাভাস্কার

ইংল্যান্ডকে ১৬৭ রানে বেঁধে রাখলেই ফাইনালে ভারত

T20: ভারতের হয়ে আজ মাঠে গলা ফাটাবে পাক-ক্রিকেটভক্তেরা

১৫২ রানেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড

লক্ষ্য পাকিস্তান বধ, টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের

বিশ্বকাপ থেকে বিদায়ের পরেই ক্রিকেটকে আলবিদা জানালেন এই ক্রিকেটার

ICC-T-20 WC: সেমির আগে ইংল্যান্ড শিবিরে ভয়াবহ বিপর্যয়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00