Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাড়ার বিমানে IPL 2023 খেলতে মুস্তাফিজুর

ক্রিকেটের মেগা ইভেন্টে যোগ দেওয়ার জন্য দেশ ছাড়েন মোস্তাফিজুর রহমান। ভাইরাল হয়েছে তাঁর চার্টাড বিমানে ভারতের উদ্দেশে রওয়ানা দেওয়ার ঘটনা।

Share:

নিজস্ব সংবাদদাতা: শনিবার IPL 2023’র রয়েছে দুটি খেলা। একটি Kolkata Knight Riders’র সঙ্গে Punjab Kings’র, অপর একটি ম্যাচে Lucknow Super Giants’র প্রতিপক্ষ Delhi Capitals। এই ম্যাচের আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি খবর। যা দেখে হতভম্ব সকলেই। এবার জানা যাক, আসল কারণটা। শনিবার সাত সকালেই ঢাকা থেকে ভারতের(India) উদ্দেশে ক্রিকেটের মেগা ইভেন্টে যোগ দেওয়ার জন্য দেশ ছাড়েন শাকিব আল হাসান ও লিটন দাসদের অন্যতম সদস্য মোস্তাফিজুর রহমান(Mustafizur Rahman)। কিন্তু তিনি যে বিমানটিতে ভারতের উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন সেটি ভাড়া করা চার্টাড বিমান(Chartered Flight)।

আরও পড়ুন IPL 2023, শনি বিকালে পাঞ্জাব বধে মরিয়া নাইটরা

ম্যাচের আগে মোস্তাফিজুর দিল্লি দলে যোগ দিলে দিল্লি দলটা একটা বাড়তি আত্মবিশ্বাস পাবে। কেননা একে তো দলের অন্যতম সদস্য ‌ঋষভ পন্থ নেই, যা একটা বিরাট ক্ষতি। সেই জায়গায় দলের আর্ম ব্যান্ড পেয়েছেন ডেভিড ওয়ার্নার। বোলিং বিভাগ নিয়ে ওয়ার্নার এবং টিম ম্যানেজমেন্টের একটা দুঃশ্চিন্তা অনেকটাই কাটিয়ে দেবেন মোস্তাফিজুর। কেননা রাজধানীর দলটিতে বোলিং যাঁর ওপর ভরসা করা যায় তিনি আনরিখ নরকিয়া, এই মুহূর্তে তাঁর দেশ দক্ষিণ আফ্রিকার হয়ে নেদারল্যান্ডস -এর বিপক্ষে টেস্ট খেলতে‌ ব্যস্ত। কাজেই অক্ষর প্যাটেলের সঙ্গে দিল্লির বোলিং বিভাগের গুরু দায়িত্ব সামলাতে হবে এই টাইগার বোলারকেই। এমনটাই মনে করছেন ক্রিকেট প্রেমীদের একটা অংশ।

আরও পড়ুন চেন্নাইকে পাঁচ উইকেটে হারিয়ে আইপিএল অভিযান শুরু গুজরাতের

অন্য দিকে অনেক বিশেষজ্ঞ কিন্তু এই ম্যাচে ফেভারিট বলেছেন লখনৌও দলকে। কেননা লোকেশ রাহুলের নেতৃত্বাধীন এই দলটি ধারে ও ভারে সব দিক দিয়েই পিছনে ফেলেছে প্রতিপক্ষ দলকে। কিন্তু বিপক্ষ দলের ডাক সাইটে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায়কে কিছুটা হলেও যেন সমীহ করছেন লোকেশ রাহুলরা। কেননা সৌরভের টিম স্পিরিট -এর ভোকাল টনিক কারও অজানা নয়। তাই এই ম্যাচের ফলাফল কোন দিকে যায় সেদিকেও নজর থাকবে সবার।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

এক কদম এগোল ভারত, ওড়িশা উপকূলে প্রথম এয়ার ডিফেন্স সিস্টেমের উড়ান পরীক্ষা সম্পন্ন DRDO’র

ট্রাম্পের ওপর গোঁসা, মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা স্থগিত করল কেন্দ্র

মার্কিন যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00