৪৩৭ দিন পর মাঠে নেমে জ্বলে উঠতে ব্যর্থ মহম্মদ শামি, ডাহা ফেল

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজকোট: চোট সারিয়ে দীর্ঘ ৪৩৭ দিন বাদে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছিলেন বাংলার জোরে বোলার মহম্মদ শামি। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম একাদশে জায়গাও পেয়েছিলেন। কিন্তু বল হাতে জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন। তিন ওভার বল করে ২৫ রান দিয়েছেন। অর্থা‍ৎ প্রতি ওভারে গড়ে ৮.৩৩ রান দিয়েছেন। উইকেটের ঝুলি অবশ্য শূন্যই থেকে গিয়েছে।

২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ ফাইনালের পর ভারতের জার্সি গায়ে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি শামি। গোড়ালির চোটের জন্য ছিটকে গিয়েছিলেন বাংলার জোরে বোলার। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে গত নভেম্বরে ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে রাখা হলেও প্রথম দুই ম্যাচে তাঁকে খেলানো হয়নি। তবে এদিন সুযোগ দেওয়া হয়েছিল। আরশদীপ সিংহের পরিবর্তে দলে জায়গা পাওয়া শামিই বোলিংয়ের সূচনা করেছিলেন। প্রথম ওভারে দেন ৬ রান। পরের ওভারে খরচ করেন ৯ রান যার মধ্যে বিশাল এক ছক্কাও ছিল। শেষের দিকে ফের তাঁর হাতে বল তুলে দেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ওই ওভারে খরচ করেন ১০ রান।

তবে মহম্মদ শামি কিছু করতে না পারলেও বরুণ চক্রবর্তীর ঘূর্ণির ফাঁদে পড়ে নাকানিচোবানি খেলেন জস বাটলাররা। আর তার ফলেই মঙ্গলবার (২৮ জানুয়ারি) বাঁচা-মরার লড়াইয়ে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের সামনে বড় রানের লক্ষ্য রাখতে পারলেন না। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুললেন ১৭১। সফরকারী দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন বেন ডাকেট (৫১)। লিয়াম লিভিংস্টোন করেছেন ৪৩ রান। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ২৪ রানে ৫ উইকেট নিয়েছেন।

আগের দুই ম্যাচের মতো এদিনও টসে জিতেছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। আর টসে জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান। ইংল্যান্ড দলে কোনও পরিবর্তন না হলেও প্রথম একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। বিশ্রাম দেওয়া হয়েছিল আরশদীপ সিংহকে। তাঁর পরিবর্তে ৪৩৭ পর ভারতের জার্সি গায়ে প্রত্যাবর্তন ঘটে মহম্মদ শামির। ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় ইংল্যান্ড। মাত্র ৫ রান করে হার্দিক পাণ্ড্যর বলে আউট হয়ে সাজঘরে ফেরেন ফিল সল্ট। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে মারমুখী মেজাজে ব্যাট করে সেই ধাক্কা খানিকটা সামলান বেন ডাকেট ও জস বাটলার। প্রথম পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে ৫২ রান তোলে সফরকারী দল। আগের দুই ম্যাচে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানকারী বাটলারকে (২১) ফিরিয়ে জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। ২৬ বলে নিজের অর্ধশতরান করার পরে অক্ষর পটেলের ঘূর্ণির ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ওপেনার বেন ডাকেট।

পর পর দুই উইকেট হারানোর ধাক্কা খানিকটা সামলানোর চেষ্টা করেছিলেন হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোন। চতুর্থ উইকেটে জুটি বেঁধে দুজনে ২১ রান যোগ করেন। ব্রুককে (৮) ফিরিয়ে জুটি ভাঙেন রবি বিষ্ণোই। এর পরেই ঘূর্ণির ফাঁদে ফেলে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারের মেরুদণ্ড গুঁড়িয়ে দেন বরুণ। ১৪তম ওভারে বল করতে এসে পর পর দুই বলে ফিরিয়ে দেন জেমি স্মিথ (৬) ও জেমি ওভারটনকে (০)। নিজের পরের ওভারে ফের ইংল্যান্ড শিবিরকে জোড়া ধাক্কা দেন কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়। প্রথমে ফেরান ব্রাইডান কার্সকে (৩)। শেষ বলে শূন্য রানে ফেরান জোফ্রা আর্চারকে। বরুণের ঘূর্ণিতে ১২৭ রানেই ৮ উইকেট খুঁইয়ে বিপাকে পড়ে যায় সফরকারী দল। একা কুম্ভ হয়ে লড়াই চালাতে থাকেন লিয়াম লিভিংস্টোন। কিন্তু তাঁকে অর্ধশতরানের আগেই থামিয়ে দেন হার্দিক পাণ্ড্য। ৪৩ রান করে ফেরেন লিভিংস্টোন। শেষ উইকেটে আদিল রশিদ ও মার্ক উড জুটি বেঁধে চালিয়ে খেলে ২৪ রান যোগ করে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন।

‘এখনও মনে আছে সেই সব রাত…’’, মেয়ে আয়রার জন্মদিনে আবেগপ্রবণ শামি

জমিবিবাদের জেরে প্রতিবেশীকে মারধরের অভিযোগ শামির প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে

টসে জিতে বল করার সিদ্ধান্ত ইংল্যান্ডের, দল থেকে বাদ পড়লেন শামি

রাজকোটে বরুণের ঘূর্ণিতে কুপোকাত বাটলাররা, সিরিজ জিততে সূর্যদের চাই ১৭২

এক দিন আগেই প্রথম একাদশ ঘোষণা ইংল্যান্ডের, দলে বদল ঘটালেন না বাটলাররা

ইডেনে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠালেন সূর্য, দলে নেই শামি

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি টোয়েন্টি দল ঘোষিত, ৪৩১ দিন বাদে দলে শামি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]