নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরের শুরুতেই নিউজিল্যান্ড ক্রিকেট মহলে দুঃসংবাদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড় মার্টিন গাপটিল। ওয়ানডে বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। শুধু তাই নয় ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ স্কোর করার রেকর্ড তার। আর এবার আচমকাই অবসরের ঘোষণা করে দিলেন গাপটিল ।
২০২২ সালে অক্টোবরের পর থেকে একটাও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি ব্যাটসম্যান গাপটিল । তিনি তাঁর ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে মোট ৩৬৭ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে রয়েছে ১৯৮ টি ওয়ানডে, ১২২ টি টি-টোয়েন্টি এবং ৪৭ টি টেস্ট খেলেছেন গাপটিল। সেই সঙ্গে তিনি তাঁর ক্যারিয়ারে করেছেন ২৩ টি আন্তর্জাতিক সেঞ্চুরি এবং ৭৬ টি হাফ সেঞ্চুরি ।
২০০৯ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার নিউজিল্যান্ড জার্সিতে খেলতে নামেন ৩৮ বছর বয়সী গাপটিল । এখন পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে মোট ১৩৫৬৩ রান করেছেন। সেইসঙ্গে ওয়ানডে বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন গাপটিল । ওয়েলিংটনে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩৭ রানের তিনি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন । এছাড়া ২০২৩ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ১৮৯ ও ২০১৭ সালে হ্যামিল্টনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১৮০ রানের ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান । আর এবার ৩৮ বছর বয়সেই গাপটিল ইতি টানলেন ১৪ বছরের লম্বা ক্যারিয়ার থেকে ।