Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১,০০৪ কোটি টাকা দিয়ে রোনাল্ডোর সতীর্থকে নিতে চায় ম্যান ইউ

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আগেই ছেড়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

Share:

নিজস্ব প্রতিনিধি: পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আগেই ছেড়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর সি আর সেভেনের বিকল্প হিসেবে দলের প্রাক্তন খেলোয়াড়ের স্বদেশীয় এক তারকা ফুটবলারকে নিতে ঝাঁপাচ্ছে ইংল্যান্ডের ফুটবল ক্লাবটি। ২১ বছর বয়সী পর্তুগিজ তারকাকে দলে নিতে ১০০ মিলিয়ন পাউন্ড  খরচ করতে রাজি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপে সি আর সেভেনের পরিবর্তে প্রথম একাদশে ঠাঁই পেয়ে প্রথম ম্যাচেই চমকে দিয়েছিলেন ২১ বছর বয়সী বেনফিকা তারকা গঞ্জালো রামোস। বিশ্বকাপে দলের হয়ে হ্যাটট্রিক করে ফুটবল বোদ্ধাদের নজর কেড়েছিলেন পর্তুগালের তরুণ ফুটবলার। ইতিমধ্যেই তাঁকে আগামী দিনের তারকা হিসেবে আখ্যা দিয়েছেন অনেকে। সি আর সেভেনের বিকল্প হিসেবে রামোসকে বেশ পছন্দ ম্যান ইউ কোচ এরিক টেন হাগের। আগামী দিনের তারকা ফুটবলারকে দলে নেওয়ার জন্য ইংলিশ প্রিমিয়ার ক্লাবটির কর্তাদের চাপ দিয়েছেন তিনি।

২১ বছরের পর্তুগিজ তারকা ফুটবলারকে দলে নিতে অবশ্য ঝাঁপিয়েছে সৌদি আরবের নিউ ক্যাসল ইউনাইটেড ও প্যারিসের পিএসজি। শেষের দলটির তারকা ফুটবলারের মধ্যে রয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও নেইমার। ফলে ওই দলে গিয়ে নিজেকে কতটা মেলে ধরতে পারবেরন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভাবী উত্তরসূরি তা নিয়ে অনেকেই সন্দিহান। সেক্ষেত্রে গঞ্জালো রামোস নিজেই ম্যান ইউতে যেতে আগ্রহী হবেন বলে মনে করা হচ্ছে। আর তাঁকে নিতে ১০০ মিলিয়ন পাউন্ড খরচ করতে রাজি রয়েছে ম্যান ইউ কর্তারা। ইতিমধ্যেই পর্তুগিজের তরুণ ফুটবলারের কাছে ওই বিপুল পরিমাণ অর্থের প্রস্তাব পাটানো হয়েছে।

কাটল ১৭ বছরের ট্রফি খরা, ম্যান ইউকে হারিয়ে ইউরোপা লিগ জয় টটেনহ্যামের

শনির দশা কিছুতেই কাটছে না ম্যান ইউ’র, ফের পয়েন্ট খুঁইয়ে মাঠ ছাড়ল

২ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখল ম্যান ইউ

পেনাল্টি মিস হল্যান্ডের, এভারটনের কাছেও আটকে গেল ম্যান সিটি

ক্রিস্টাল প্যালেসকে ৫-১ গোলে উড়িয়ে ফের জয়ে ফিরল আর্সেনাল

প্রিমিয়ার লিগে হেরেই চলেছে ম্যান সিটি, হল্যান্ডরা এবার হারলেন অ্যাস্টন ভিলার কাছে

সালাহর নৈপুণ্যে ম্যান সিটিকে ২-০ গোলে হারাল লিভারপুল

পেনাল্টিতে হ্যাটট্রিক করে প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড গড়ল ক্লুইভার্ট

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00