Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘চ্যালেঞ্জ নিতে প্রস্তুত’, প্রথমবার আইএসএলে খেলতে নামছে মহামেডান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতার তিনটি প্রধান ফুটবল ক্লাবের মধ্যে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট , ইস্টবেঙ্গল এফসি এবং মহামেডান স্পোর্টিং। তবে ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান এবং ইষ্টবেঙ্গল থাকলেও ছিল না মহামেডান। এই প্রথমবার ISLখেলতে নামছে  মহামেডান। বুধবার  কলকাতার একটি পাঁচতারা হোটেলে আইএসএলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। আর সেই অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত ছিল মহামেডান।

এদিন রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশভের সঙ্গে ছিলেন বাঙালি ডিফেন্ডার সামাদ আলি মল্লিক, মিজো ডিফেন্ডার জোডিংলিয়ানা রালতে ও ঘানার ডিফেন্ডার জোসেফ আদজেই। প্রথমবার খেলতে নামলেও  তাদের সকলের চোখে মুখে ছিল আত্মবিশ্বাস। বক্তব্য রাখতে গিয়ে সামাদ বলেন, ‘আই লিগ ও আইএসএল আলাদা টূর্নামেন্ট| আইএসএলে আমাদের চ্যালেঞ্জ তো রয়েছেই। তবে কোচ যেভাবে গাইড করছেন সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। ‘ তবে মহামেডানের তিনটি ফুটবলারের একটাই কথা, তাঁরা মুখিয়ে আছেন যুবভারতীতে ডার্বি খেলার জন্যই| 

উল্লেখ্য, ভারতীয় ফুটবলে ১৩৩ বছর কাটিয়ে দিল মহামেডান স্পোর্টিং ক্লাব। আইএসএলে টানা ১১ বছর ধরে মোহনবাগান এবং ইষ্টবেঙ্গল খেললেও সুযোগ পায়নি মহামেডান। আই-লিগ চ্যাম্পিয়ন হয়েই আইএসএলের যোগ্যতা তারা অর্জন করেছেন। আগামী ১৬ সেপ্টেম্বর কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে  নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে প্রথমবার ISL খেলতে নামছে মহামেডান।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00