Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঞ্জাবের কাছে হেরে প্লেঅফের দৌড় থেকে ছিটকে গেলেন ধোনিরা

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: আশঙ্কাই সত্যি হল। ঘরের মাঠ চিপকে ফের হারের লজ্জা হজম করতে হল মহেন্দ্র সিংহ ধোনিদের। বুধবার (৩০ এপ্রিল) রাতে প্রথমে ব্যাট করে যুজবেন্দ্র চহালের ভেল্কিতে ১৯.২ ওভারে ১৯০ রানে গুটিয়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। জবাবে ২ বল বাকি থাকতেই হাতে চার উইকেট নিয়ে জয় হাসিল করে পঞ্জাব কিংস। অধিনায়ক শ্রেয়স আইয়ার ৪১ বলে ৭২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এদিন জয়ের ফলে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুই নম্বরে উঠে ‌এল পঞ্জাব । আর সমসংখ্যক ম্যাচে চার পয়েন্ট নিয়ে তলানিতেই রইলেন ধোনিরা।

চিপক স্টেডিয়ামে এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চেন্নাই। প্রথম পাওয়ার প্লে-র মধ্যেই সাজঘরে ফেরেন শাইখ রাশিদ (১১), আয়ুষ মাত্রে (৭) ও রবীন্দ্র জাদেজা (১৭)। ৪৮ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে চেন্নাই। চতুর্থ উইকেটে জুটি বেঁধে সেই বিপর্যয় সামাল দেন সাম কুরান ও ডিওয়াল্ড ব্রেভিস। দুজনে ৭৮ রান যোগ করেন। ব্রেভিসকে (৩২) ফিরিয়ে জোর ধাক্কা দেন ‌আজমাতুল্লাহ ওমরজাই। এর পর চাপ সামলাতে বিধ্বংসী হয়ে ওঠেন কুরান। তাঁকে ফিরিয়ে দেন মার্কো জানসেন। ৪৭ বলে ৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন কুরান। তিনি ফেরার পরেই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চেন্নাইয়ের নিচের সারির ব্যাটিং লাইন আপ। ১৯তম ওভারে বল করতে এসে ভেল্কি দেখান যুজবেন্দ্র চহাল। পর পর ফেরান মহেন্দ্র সিংহ ধোনি (১১), দীপক হুডা (২), অংশুল কম্বোজ  (০) ও নূর আহমেদ (০)। শেষ ওভারে শিভম দুবেকে (৬) ফিরিয়ে ১৯০ রানে চেন্নাইকে গুটিয়ে দেন আর্শদীপ সিংহ। পঞ্জাবের হয়ে যুজবেন্দ্র চহাল ৩২ রানে চার উইকেট নিয়েছেন।

জয়ের জন্য ১৯১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে খেলতে থাকেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিংহ। পঞ্চম ওভারে প্রিয়াংশকে (২৩) ফিরিয়ে পঞ্জাবকে প্রথম ধাক্কা দেন খলিল আহমেদ। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন প্রভসিমরান ও শ্রেয়স আইয়ার। ৩৬ বলে ৫৪ রানের ঝাঁ-চকচকে ইনিংস খেলে সাজঘরে ফেরেন প্রভসিমরান। নেহাল ওয়াধেরা (৫) ব্যর্থ হন। শশাঙ্ক সিংহকে নিয়ে দলকে টেনে জয়ের লক্ষ্যে নিয়ে যান শ্রেয়স। শেষ পর্যন্ত জয়ের দোরগোড়ায় দলকে পৌঁছে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। সূর্যাংশ শেগড়ে (১) ফেরার পর মার্কো জানসেন বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয় এনে দেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00