হায়দরাবাদের কাছে হেরে প্লেঅফে খেলার স্বপ্ন চুরমার ঋষভদের

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: প্লেঅফে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে জয় ছাড়া বিকল্প কোনও পথ খোলা ছিল না ঋষভ পন্থদের কাছে। কিন্তু সোমবার (১৯ মে) ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জেতা সম্ভব হল না। ৬ উইকেটে হেরে প্লেঅফের লড়াই থেকে ছিটকে গেল লখনউ সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করতে নেমে আইডেন মার্করাম ও মিচেল মার্শের জোড়া অর্ধশতরানের সুবাদে সাত উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছিলেন ঋষভ পন্থরা। জবাবে অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে ১০ বল বাকি থাকতেই হহাতে ছয় উইকেট নিয়ে জিতে গেলেন প্যাট কামিন্সরা।

লখনউয়ের একানা স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। শুরু থেকেই হায়দরাবাদের বোলারদের উপরে চড়াও হন লখনউয়ের দুই ওপেনার মিচেল মার্শ ও আইডেন মার্করাম। প্রথম পাওয়ার প্লে-তে ৬৯ রান যোগ করেন দুজনে। তিনটি চার ও চারটি ছক্কার সাহায্যে ২৮ বলেই অর্ধশতরান করেন মার্শ। ৯ ওভারে ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় লখনউ। ১০তম ওভারে জোড়া জীবন পান মার্শ। চতুর্থ বলে তাঁর ক্যাচ ফস্কান ঈশান কিশন। তখন ৫৭ রানে ব্যাট করছিলেন অজি ক্রিকেটার। ওই ওভারের শেষ বলে ফের ক্যাচ ফেলে দেন হর্ষল পটেল। তবে দু’দুবার বেঁচে যাওয়ার পরেও বেশিক্ষণ থিতু হতে পারেননি মার্শ। ১১তম ওভারেই হর্ষ দুবের বলে এসান মালিঙ্গার হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন। আউটের আগে করেন ৩৯ বলে ৬৫ রান।

মার্শ সাজঘরে ফেরার পরে অর্ধশতরান পূর্ণ করেন মার্করামও। হাফ সেঞ্চুরি করতে তিনি নেন ২৮ বলে। তিন নম্বরে ব্যাট করতে নামা লখন্উ অধিনায়ক ঋষভ পন্থ এদিন ফের ব্যর্থ হন। ছয় বলে সাত রান করে আউট হয়ে ফেরেন। তৃতীয় উইকেটে মার্করাম ও নিকোলাস পুরান দলকে ১৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ১৬তম ওভারে মার্করামকে সাজঘরের পথ ধরান হর্ষল পটেল। ৩৮ বলে ৬১ রান করে ফেরেন প্রোটিয়া ব্যাটার। তাঁর ইনিংস সাজানো ছিল চারটি চার ও চারটি ছক্কায়। পাঁচ নম্বরে নামা আয়ুষ বাদোনিও এদিন বড় রানের ইনিংস খেলতে পারেননি। এসান মালিঙ্গার বলে নীতীশ কুমার রেড্ডির হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। চার বলে করেন মাত্র ৩ রান। এর পর দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন নিকোলাস পুরান। বাউন্ডারির ফুলঝুরি ছোটান তিনি। যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল তিনিও অর্ধশতরান পাবেন। কিন্তু শেষ ওভারে অযথা তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফেরেন। আউট হওয়ার আগে করে যান ২৬ বলে ৪৫ রান। পরের বলে রান আউট হন শার্দুল ঠাকুর (৪)। এর পরের বলে আবদুল সামাদের (৪) স্টাম্প ছিটকে দেন নীতীশ রেড্ডি। শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন আকাশদীপ।

জয়ের জন্য ২০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় হায়দরাবাদ।দ্বিতীয় ওভারেই উইল ও’রুরকের বলে সাজঘরে ফেরেন অথর্ব তাইড়ে (১৩)। স্কোর বোর্ডে ১৭ রান যোগগ হতে না হতেই প্রথম উইকেটের পতনের পর হায়দরাবাদ আদৌ লড়াই চচালাতে পারবেন কিনা, তা নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। কিন্তু তাদের ভুল প্রমাণ করে দিয়ে তাণ্ডব চালাতে শুরু করেন অভিষেক শর্মা। ছক্কা আর চারের ফুলঝুরি ছোটাতে শুরু করেন। বেদম ঠ্যাঙানি খেয়ে লাইন-লেংথ গুলিয়ে ফেলেন রবি বিষ্ণোই-আকাশদীপরা। মাত্র ১৮ বলে চারটে চার আর পাঁচটা ছক্কার সাহায্যে অর্ধশতরান তুলে নেন হায়দরাবাদের ওপেনার। শেষ পর্যন্ত অষ্টম ওভারে দিগবেশ সিংহ এসে অভিষেকের তাণ্ডব থামান। ২০ বলে ৫৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফেরা অভিষেক কার্যত দলের জয়ের রাস্তা প্রশস্ত করে যান। এর পরে ঈশান কিশন ও হাইনরিখ ক্লাসেন তৃতীয় উইকেটে দেখেশুনে খেলে দলকে ধীরে ধীরে জয়ের লক্ষ্যের দিকে নিয়ে যান।

তৃতীয় উইকেটে জুটি বেঁধে দুজনে ৪১ রান যোগ করেন। ১২তম ওভারে ঈশানকে (২৮ বলে ৩৫) ফিরিয়ে দেন দিগবেশ। যদিও তাতে কোনও লাভ হয়নি। চতুর্থ উইকেটে হাইনরিখ ক্লাসেন ও কুশল মেন্ডিস ৬ ওভারে ৫৫ রান যোগ করেন। আহত হয়ে মাঠ ছাড়তে হয় কুশলকে (৩২)। ক্লাসেন ফেরেন ২৮ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলে। তিনি যখন সাজঘরের পথ ধরেন তখন জয়ের জন্য হায়দরাবাদের দরকার ছিল ১৫ বলে ১১ রান। পঞ্চম উইকেটে অনিকেত ভার্মা ও নীতীশ রেড্ডি ১০ বল বাকি থাকতেই ওই রান তুলে নেন। দুজনেই ৫ রান করে অপরাজিত থাকেন।

ইতিহাস অভিষেক শর্মার, T20-তে বিশ্বসেরা ব্যাটারের সিংহাসনে

এক ম্যাচে নিষিদ্ধ লখনউয়ের এই বোলার, শাস্তি পেলেন হায়দরাবাদের ব্যাটারও

অভিষেক শর্মাকে আউট করে ফের দিগবেশ রাঠি’র ‘নোটবুক’ সেলিব্রেশন, কড়া শাস্তির মুখে

মার্শ-মার্করামের চওড়া ব্যাটে ২০৫ রান তুলল লখনউ

রাতভর পার্টি, বান্ধবী আর অনিয়ন্ত্রিত জীবন থেকে সেঞ্চুরি, অভিষেকের বদলে যাওয়ার পিছনে কে?

ম্যাচের মাঝে আচমকাই অভিষেকের পকেটে তল্লাশি সূর্য যাদবের, কী খুঁজছিলেন?

মুম্বইয়ের বোলারদের দাপটে ১৬২ রানেই গুটিয়ে গেল হায়দরাবাদ

মুম্বই-হায়দরাবাদ ম্যাচেই ১০ রেকর্ড গড়ার হাতছানি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]