রবি বিষ্ণোইয়ের ঘূর্ণিতে ১১৫ রানে থামল জিম্বাবোয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: রবি বিষ্ণোইয়ের ঘূর্ণিতে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারতের বিরুদ্ধে  মাত্র ১১৫ রানে থেমে গেল জিম্বাবোয়ের ইনিংস। সিকান্দর রাজার দলের  মাত্র পাঁচ ব্যাটার দু্-ই অঙ্কের ঘরে পৌঁছতে পেরেছেন। আর প্রথম বলেই শূন্য রানে ফিরে গিয়েছেন চার ব্যাটার। ভারতের পক্ষে ৪ উইকেট নিয়েছেন বিষ্ণোই। আর ওয়াশিংটন সুন্দর নিয়েছেন ২ উইকেট।

শনিবার হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমন গিল। তিন ক্রিকেটারের এদিন ভারতের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক ঘটে। শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে জিম্বাবোয়ে। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ইনোসেন্ট কাইয়াকে (০) সাজঘরে ফেরান মুকেশ কুমার। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামলানোর চেষ্টা চালান ওয়েলেসলি মাধেবেরা এবং ব্রায়ান বেনেট। দুজনে ৩৪ রান যোগ করেন। বেনেটকে (২২) ফিরিয়ে জুটি ভাঙেন রবি বিষ্ণোই। এর পরে মাধেবেরাকেও (২৩) ফেরান তিনি। চতুর্থ উইকেটে জুটি বেঁধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান অধিনায়ক সিকান্দর রাজা ও ডিওন মেয়ার্স। তবে দলকে বেশি দূর নিয়ে যেতে পারেননি। ১২তম ওভারে বল করতে এসে রাজাকে (১৭) ফিরিয়ে জুটি ভাঙেন আবেশ খান। আর তার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে জিম্বাবোয়ের ব্যাটিং অর্ডার।

পরের বলেই ভুল বোঝাবুঝিতে শূন্য রানে সাজঘরে ফেরেন জোনাথন ক্যাম্পবেল। ১৫তম ওভারে বল করতে এসে জিম্বাবোয়েকে জোড়া ধাক্কা দেন ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় বলে ফিরিয়ে দেন ডিওন মেয়ার্সকে (২৩)। পরের বলে আউট করেন মাসাকাদজাকে ৯০)। পরের ওভারে এসে ভেল্কি দেখিয়ে জিম্বাবোয়ের দুই ব্যাটারকে সাজঘরের পথ দেখান রবি বিষ্ণোই। প্রথম বলে লিউক জঙ্গউই (১) এবং তৃতীয় বলে ব্লেসিং মুজারাবানিকে (০) ফিরিয়ে দেন। মাত্র দুই রানের মধ্যে চার উইকেট খুঁইয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে যান সিকান্দার রাজারা। আদৌ জিম্বাবোয়ের ইনিংস ১০০ রানের গণ্ডি পার করতে পারবে কিনা, তা নিয়ে সংশয় দেখা যায়। কিন্তু শেষের দিকে ভারতীয় বোলারদের বিরুদ্ধে অতিমানব হয়ে বাধার পাহাড় তৈরি করেন ক্লাইভ মানদান্ডে। ২৫ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন তিনি। ক্রিজের অন্যপ্রান্তে থাকা টেন্ডাই চাতারা ৯ বল খেলে কোনও রান-ই করতে পারেননি।

যশস্বী-শুভমনের আগ্রাসী ব্যাটিংয়ে সিরিজ জয় টিম ইন্ডিয়ার

শুভমন-রুতুরাজের চওড়া ব্যাটে ১৮২ রান তুলল টিম ইন্ডিয়া

জিম্বাবোয়েকে গুঁড়িয়ে দিয়ে সিরিজে সমতা ফেরালেন শুভমনরা

হারারেতে অভিষেক ঝড়, জিম্বাবোয়েকে ২৩৫ রানের লক্ষ্য দিল ভারত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]