Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে চ্যাম্পিয়ন ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে চ্যাম্পিয়ন হল ভারত। শনিবার বৃষ্টিতে ফাইনাল ম্যাচ ভেস্তে গেলেও র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন হয়ে সোনা জিতলেন রুতুরাজ গায়কোয়াড়রা। এ নিয়ে এশিয়ান গেমসে মোট ২৭টি সোনা জিতলেন ভারতের ক্রীড়াবিদরা। সেই সঙ্গে রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে মোট ১০২টি পদক জমা পড়ল ঝুলিতে। রানার্স হয়ে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হল করিম জানাতদের।

এদিন ছেলেদের ক্রিকেট ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও আফগানিস্তান। টসে জিতে প্রথমে গুলবাদিন নবিদের ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। দ্বিতীয় ওভারেই জুবায়েদকে ফিরিয়ে আফগান শিবিরে জোর ধাক্কা দেন শিভম দুবে। পরের ওভারে মোহাম্মদ শাহজাদকে (৪) ফিরিয়ে ফের আঘাত হানেন আরশদীপ সিং। পরের ওভারে ওয়াশিংটন সুন্দরের বল লেগ সাইডে পাঠিয়ে রান নিতে গিয়ে আউট হয়ে ফেরেন নূর আলি। ১৩ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে আফগানরা। এর পরে আফসার খান জাজাই ও করিম জানাত জুটি বেঁধে প্রতিরোধ গড়ে দলকে ৫০ রানের গণ্ডি পার করে দেন। ৫০ রান হওয়ার পরেই রবি বিষ্ণোইয়ের বলে ফিরে যান জাজাই।

পরের ওভারেই করিম জানাতকে সাজঘরে ফেরান সাহবাজ আমেদ। পর পর দুই উইকেট হারিয়ে ফের চাপে পড়ে যায় আফগানরা। দলকে বিপদ থেকে উদ্ধারের দায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক গুলবাদিন ও শহিদুল্লাহ কামাল। ভারতীয় বোলারদের আক্রমণ নির্বিষ করে দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে আফগানিস্তানের স্কোর যখন পাঁচ উইকেপে ১১২, তখনই ঝেঁপে বৃষ্টি নামে। খেলা স্থগিত রাখা হয়। শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় খেলা আর শুরু করা যায়নি। ফলে আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করেন।   

হরমনপ্রীতদের বিরুদ্ধে কাজে এল না পাকিস্তানের কৌশল, 108 রানে অপরাজিত ভারত

কানপুরে বাংলাদেশকে দুরমুশ করে জিতলেন রোহিতরা

IND vs BAN: ২৩৪ রানে গুটিয়ে গেল বাংলাদেশ , টাইগার বধ রোহিতদের

আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়ে দুরন্ত শুরু রোহিতদের

রোহিত-রিঙ্কুর তাণ্ডব, আফগানদের ২১৩ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দুরন্ত শিভম, আফগানদের হারিয়ে জয়ী রোহিতরা

ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য আফগান দল ঘোষণা

তাণ্ডব রোহিতের, আফগানদের গুঁড়িয়ে দিল টিম ইন্ডিয়া

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00