Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঞ্চমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দ্বৈরথে নামছে ভারত

গতবারের ফাইনালে বাংলাদেশের কাছে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের একবার বিশ্বকাপ জেতার দোর গোড়ায় দাঁড়িয়ে রয়েছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। এর আগে চারবার যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। এবার চ্যাম্পিয়ন হলে পঞ্চমবার কাপ জেতার তকমা লাগবে মেন ইন ব্লু-র জুনিয়রদের মুকুটে। শনিবাসরীয় ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নামছে  বিরাট, রোহিত, বুমরাহ, শামিদের উত্তরসূরিরা। ইংরেজ হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আর কিছুই ভাবছেন না যশ ধুল অ্যান্ড কোম্পানি।

গতবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের কাছে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। যার ফলে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের। তবে এবার সেই চিত্রটা বদলে দিতে বদ্ধপরিকর যশ, রবি, রশিদরা। চলতি বিশ্বকাপে বেশ ভালো ছন্দেই রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। পরপর দুর্দান্ত পারফরম্যান্স করে তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তবে এই আত্মবিশ্বাস যেন পতনের কারণ না হয়ে দাঁড়ায় সেই দিকেও লক্ষ্য রাখছে টিম ম্যানেজমেন্ট। 

অন্যদিকে, আমেদাবাদ থেকে সূদূর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলকে পেপ টক দিলেন সিনিয়র দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর নেতৃত্বেই ২০০৮ সালে যুব বিশ্বকাপ জিতেছিল ভারত।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00