Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ জিতল ভারতের মেয়েরা

ভারতের পক্ষে শ্রেয়াঙ্কা পাতিল ১৩ রান দিয়ে চার উইকেট নিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে প্রথম এমার্জিং এশিয়া কাপ জিতল ভারতের মহিলা ‘এ’ দল। বুধবার টসে জিতে প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১২৭ রান তোলে ভারত। জবাবে ১৯.২ ওভারে ৯৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভারতের পক্ষে তিনি শ্রেয়াঙ্কা পাতিল ৪ ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট নেন। তাছাড়া মান্নাত কাশ্যপ ২০ রান দিয়ে নেন ৩ উইকেট এবং কনিকা আহুজা ২৩ রান দিয়ে ২ উইকেট নেন।  

এবারেই প্রথম মেয়েদের ক্রিকেটে এমার্জিং এশিয়া কাপের আয়োজন করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। গোটা প্রতিযোগিতাতেই বৃষ্টি ভুগিয়েছিল। তাই এদিন হংকংয়ের মং কক স্টেডিয়ামে কোনও ঝুঁকি না নিয়ে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্বেতা শেহরাওয়াত। ব্যাটিং করতে নেমে দুর্দান্ত সূচনা করেন বৃন্দা দীনেশ এবং কনিকা আহুজা। বৃন্দা ৩৬ এবং কনিকা ৩০ রান করে আউট হন। উ চৈত্রি ২২ রান এবং অধিনায়ক শ্বেতা শেহরাওয়াত করেন ১৩ রান। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার এবং সুলতানা খাতুন দুটি করে উইকেট নেন।

জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। ভারতীয় বোলারদের ঘূর্ণি বোলিংয়ে তাসের ঘরের মতো বাংলাদেশের টপ ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে। ৫০ রান যোগ হওয়ার আগেই সাজঘরে ফিরে যান বাংলাদেশের পাঁচ ব্যাটসম্যান। নাহিদা আক্তার সর্বোচ্চ ১৭ রান করে অপরাজিত থাকেন। শবনম মোস্তারি ১৬ ও সাথী রাণী করেন ১৩ রান। বাকিদের কেউ দুই অঙ্কে পৌঁছতে পারেননি।

Women’s Asia Cup: বাংলাদেশের স্বপ্ন ভেঙে ফাইনালে হরমনপ্রীতরা

বাংলাদেশকে দুরমুশ করে শেষ চারে এক পা রোহিতদের

কিং কোহলির ঝড়ে উড়ে গেল বাংলাদেশ

বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে রুতুরাজরা

পাকিস্তানকে হারিয়ে এমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের মেয়েরা

বৃষ্টির কারণে ভেস্তে গেল ভারত-পাক ম্যাচ, এমার্জিং এশিয়া কাপের সেমিতে দুই দলই

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00