Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রোহিতদের জয়ের জন্য ৩৫৩ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজকোট: ভারতের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচে অবশেষে জ্বলে উঠলেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। বুধবার রাজকোটে তৃতীয় একদিনের ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে রান তুলেছে প্যাট কামিংসের দল। সফরকারী দলের চার ব্যাটার ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ ও মার্নুস লাবুশানে অর্ধ শতরান করেছেন। বিশ্বকাপের আগে দলের টপ অর্ডারের ব্যাটাররা রানে ফেরায় অনেকটাই স্বস্তি পেয়েছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।

প্রথম দুটি ম্যাচ জেতায় আগেই অজিদের বিরুদ্ধে সিরিজ পকেটে পুরেছিল টিম ইন্ডিয়া। নিয়ম রক্ষার ম্যাচ হলেও এদিন বিশ্রাম শেষে ভারতীয় দলে ফিরেছিলেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবরা। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিংস। শুরুটা দারুণ করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন দুজনে। ৩৪ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলে প্রসিদ্ধ কৃষ্ণার বলে কে এল রাহুলের হাতে ক্যাচে দিয়ে সাজঘরে ফেরেন ওয়ার্নার। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান মার্শ ও স্মিথ। দুজনকে অপ্রতিরোধ্যই মনে হচ্ছিল। দুজনেই অবলীলায় অর্ধ শতরান পূর্ণ করেন। শতরানের গোড়া থেকে মার্শকে (৯৬) ফেরান কুলদীপ যাদব। 

খানিক বাদে ছন্দে থাকা স্মিথকে (৭৪) ফিরিয়ে অজি শিবিরে ধাক্কা দেন মহম্মদ সিরাজ। অ্যালেক্স ক্যারি (১১) ও গ্লেন ম্যাক্সওয়েলকে (৫) দ্রুত ফিরিয়ে দিয়ে সফরকারী দলকে চাপে ফেলে দিয়েছিলেন ভারতের স্পিডস্টার যশপ্রীত বুমরা। কিন্তু সেই চাপ কাটিয়ে ভারতীয় বোলারদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন মার্নুস লাবুশানে। নিজের অর্ধ শতরান করার পাশাপাশি দলকে লড়াইয়ের মতো জায়গায় পৌঁছে দিতে বুক চিতিয়ে লড়াই করেন। মাঝে সাত নম্বরে ব্যাট করতে আসা ক্যামেরন গ্রিন ১৩ বলে ৯ রান করে কুলদীপের বলে সাজঘরে ফেরেন। ৪৯তম ওভারে বুমরার বলে শ্রেয়স আইয়ারের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন লাবুশানে (৭২)। শেষ পর্যন্ত  ৫০ ওভারে ৩৫২ রানের গণ্ডি পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিংস ১৮ এবং মিচেল স্টার্ক ১ রানে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে বুমরা ১০ ওভারে ৮১ রান খরচ করে তিন উইকেট নিয়েছেন।

মার্শ-পুরানের বিধ্বংসী ব্যাটিং, জিততে কলকাতার চাই ২৩৯

ব্যর্থ পন্থ, মার্শ ও পুরানের জোড়া হাফ সেঞ্চুরির সুবাদে দিল্লিকে ২১০ রানের লক্ষ্য দিল লখনউ

মেলবোর্ন টেস্টের প্রথম দিনের শেষে সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ডেভিড ওয়ার্নারের

বাংলাদেশকে দুরমুশ করে সুপার এইট অভিযান শুরু অস্ট্রেলিয়ার

চেন্নাইকে জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য দিল দিল্লি

চোটের কারণে শেষ টি ২০-তে নেই ডেভিড ওয়ার্নার

টি ২০ বিশ্বকাপ খেলে ক্রিকেট থেকে অবসর নেবেন ওয়ার্নার

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00