Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘জ্ঞান ফিরেছে’,কেমন আছে লাইফ সাপোর্টে থাকা তামিম?

Share:

নিজস্ব প্রতিনিধি :জ্ঞান ফিরেছে লাইফ সাপোর্টে থাকা বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালের।হাসপাতালে বিছানায় শুয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তিনি। তবে আপাতত এই হাসপাতালেই তাঁকে আরও ৪৮ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে বলে জানা গিয়েছে।

ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। তড়িঘড়ি তাঁকে বাংলাদেশের সাভার উপজেলার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।তার অসুস্থতার খবরে রীতিমতো চিন্তায় পড়ে যায় সারা ওপারবাসী।এর মাঝেই বড়সড় স্বাস্থ্য আপডেট দিয়েছিলেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল আগের তুলনায় শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তামিমের।সফলভাবে হার্টে রিং পরানো হয়েছে। তবে বিপদ এখনও কাটে নি।

সোমবার সকালে মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভার বিকেএসপি মাঠে অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হন তামিম ইকবাল।জরুরি অবস্থায় তাকে বাংলাদেশের নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর হার্টে রিং পরানো হয়েছে। এমনকি বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে পুরোপুরিভাবে বিপদমুক্ত নন তামিম।

তামিমের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকেরা জানিয়েছিলেন, তামিম একিউট এমআই বা হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন, যার ফলে তার আমচকাই কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রাথমিকভাবে প্রাইমারি পিসিআই করা হয় এবং এলসিএক্স নামের ধমনীতে ব্লক ধরা পড়ে। তাই জরুরি ভিত্তিতে সেখানে স্টেন্ট(রিং)বসানো হয়েছে। এর মাধ্যমে ব্লকেজ কমে গিয়ে হার্টে রক্তপ্রবাহ বাড়ে, যা তাকে দ্রুত সুস্থ হতে সহায়তা করবে। এরপরেই তামিমের সংকট কাটবে। তার আগে অবধি কিছুই বলা যাচ্ছে না।

উল্লেখ্য,ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একটি ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম। মোহোমেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের BKSP মাঠে হাজির হয়েছিলেন বাংলাদেশের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু ম্যাচ চলাকালীন আচমকাই বুকে ব্যাথায় কাতরে ওঠেন তরুণ ক্রিকেটার। তড়িঘড়ি তাঁকে বিকেপিসির পাশে দেশটির ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00