Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে ‘আলবিদা’ লাহিরু থিরিমান্নের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: একরাশ অভিমান নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীলঙ্কার প্রাক্তন ওপেনার লাহিরু থিরিমান্নে। শনিবার ফেসবুকে এক পোস্টে ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানার কথা ঘোষণা করেছেন ৩৩ বছর বয়সী ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেওয়া যে কঠিন ছিল তা জানাতে ভোলেননি শ্রীলঙ্কার ওয়ান ডে টিমের প্রাক্তন অধিনায়ক।

২০১০ সালে ঢাকার মিরপুরে ত্রিদেশীয় প্রতিযোগিতায় ভারতের বিপক্ষে একদিনের ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল থিরিমান্নের।  পরের বছর সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়। দেশের হয়ে ৪৪ টেস্টে প্রতিনিধিত্ব করে ২০৮৮ রান করেছেন। আর একদিনের ম্যাচ খেলেছেন ১২৭টি। টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ২৬টি। পাঁচটি একদিনের ম্যাচে দেশের অধিনায়কত্বও করেছিলেন। তবে ২০১৯ সালে দেশের হয়ে শেষ ওয়ান ডে খেলেছেন। আর টেস্ট খেলেছিলেন দেড় বছর আগে।

দলে ফেরার কোনও আশা নেই বুঝতে পেরে এদিন আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন ৩৩ বছর বয়সী ক্রিকেটার।  ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘অবসরের সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। অনেক অপ্রত্যাশিত কারণ, যা আমাকে ইচ্ছায় বা অনিচ্ছায় এই সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে। তবে বিদঅয় লগ্নে সে সব আর উল্লেখ করে কাউকে বিড়ম্বনায় ফেলতে চাই না। গত কয়েক বছর ধরে দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য এক বিরাট সম্মানের ব্যাপার। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। অনেক মিশ্র অনুভূতি নিয়ে, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00