নিজস্ব প্রতিনিধি: প্রয়াত হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটর বব কাউপার। তিনি মেলবোর্নে ১১ মে ( রবিবার) তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই তারকা ক্রিকেটর ৮৪ বছর দেহ ত্যাগ করেন।
জানা গিয়েছে, বহুদিন ধরে বব ক্যান্সারের মতো মারণ রোগের সঙ্গে যুদ্ধ করছিলেন। অবশেষে তিনি হেরে যান। বব কাউপারই প্রথম ছিলেন যিনি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ত্রিপল সেঞ্চুরি করেছিলেন। তাঁর দেশের হয়ে কাউপার মাত্র ৪ বছর টেস্ট খেলেছেন। তার পর তিনি অবসর নেন ২৮ বছর বয়সে। তাঁর এই প্রয়াণে প্রকাশ করেছে গোটা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
বব কাউপারের ১৯৬৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজে ম্যাচে প্রথম অভিষেক ঘটে। তাঁর জীবদ্দশায় তিনি মোট ২৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। তাতে তাঁর ঝুলিতে রান ছিল ২০৬১। আর ৫টি সেঞ্চুরি রয়েছে। তবে ঘরোয়া ক্রিকেটে ববের প্রায় দশ হাজারেরও উপরে ছিল রান। ব্যাটিং-এর পাশাপাশি এই অজি তারকা স্পিন বলও করতেন। বাঁ হাতি ব্যাটার বব কাউপারের বাবাও খেলার সঙ্গে যুক্ত ছিলেন বলেই জানা যায়।
Australian cricket has lost a legend in Bob Cowper, the man who scored the first Test triple hundred on Australian soil. Full story: https://t.co/tDXD349nhY
— cricket.com.au (@cricketcomau) May 11, 2025
১৯৬৫-৬৬ সালের অ্যাশেজ টেস্টে প্রথম থেকেই তিনি ফর্মে ছিলেন। তবে পঞ্চম টেস্টে মেলবোর্নে তিনি ৫৮৯ বলে ৩০৭ রান করেন। পরে অবশ্য ম্যাথু হেডেন জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩৮০ রান করেন। এখনও পর্যন্ত এটাই অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ রান। ১৯৬৮ সালে হাতে চোট লাগার কারণে বব আবসর নিতে বাধ্য হয়। কাউপারের অস্ট্রেলিয়ার মাটিতে ৯ টেস্টে তাঁর ব্যাটিং গড় ৭৫.৭৮। অস্ট্রেলিয়ার মাঠে একমাত্র তাঁর এই রেকর্ড ভাঙতে পেড়েছে ডন ব্র্যাডম্যান (৯৮.২২)।
অবসরের নেওয়ার পর বেশ কিছুদিন বব ম্যাচ রেফারির দায়িত্বও সামলেছেন। ক্রিকেটে তাঁর অবদানের জন্য ২০০ সালে ‘মেডেল অব দ্য অর্ডার অফ অস্ট্রেলিয়া’র সম্মানে ভূষিত করা হয়েছিল।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মাইক বেয়ার্ড বলেন, “বব কাউপারের মৃত্যুর খবর শুনে আমরা গভীরভাবে শোকাহত।”