নিজস্ব প্রতিনিধিঃ ভারতের বিপক্ষে প্রথম টি- ২০ ম্যাচ খেলতে কলকাতার ইডেনে গার্ডেনে আসছে ইংল্যান্ড ক্রিকেট টিম। আগামীকাল অর্থাৎ ২২ জানুয়ারি রয়েছে সেই ম্যাচ । আর তার একদিন আগেই দল ঘোষণা করল ইংল্যান্ড । প্রকাশিত হওয়া তালিকায় রয়েছে ল্যাঙ্কাশায়ারের ফিল সল্টের নাম। ভারতের বিপক্ষে প্রথম টি – ২০ ম্যাচে ইংল্যান্ডের হয়ে তিনি করবেন উইকেটকিপিং ।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের দেওয়া তথ্য অনুসারে, ভারতের বিরুদ্ধে সাদা বলের প্রথম সিরিজে অধিনায়ক হয়েছেন জস বাটলার। সেইসঙ্গে ফাস্ট বোলার হিসাবে প্রথম একাদশে রয়েছেন জফরা আর্চার এবং মার্ক উউও। বলা বাহুল্য, ২০২১ সালে ২১ মার্চ শেষ বার ভারতের মাটিতে ইংল্যান্ডের জার্সিতে খেলেছিলেন জফরা । একথায় টানা ৪ বছর পর ভারতের মাটিতে খেলবেন তিনি ।
টি- ২০ সিরিজের সময়সূচি-
বুধবার (২২ জানুয়ারি) কলকাতার ইডেন গার্ডেনে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কলকাতায় উদ্বোধনী ম্যাচের পর বাকি ম্যাচগুলো হবে চেন্নাই (২৫ জানুয়ারি) , রাজকোট (২৮ জানুয়ারি) , পুণে (৩১ জানুয়ারি) ও মুম্বাইয়ে ( ২ ফেব্রুয়ারি ) । টি-টোয়েন্টি সিরিজের পর ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচও খেলবে ইংল্যান্ড। প্রথম ওয়ানডে নাগপুর (৬ ফেব্রুয়ারি ) , দ্বিতীয় কটক ( ৯ ফেব্রুয়ারি ) , তৃতীয় আহমেদাবাদ ( ১২ ফেব্রুয়ারি ) ।
প্রথম টি-টোয়েন্টির জন্য ইংল্যান্ডের একাদশ: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জস বাটলার , হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।
প্রথম টি-টোয়েন্টির জন্য ভারতের একাদশ: সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ড্য, রিংকু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), হর্ষিত রানা, আরশদীপ সিং , মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক)।