Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট ‘অনলি ফ্যানস’-এ যোগ দিলেন বিরাটের প্রাক্তন সতীর্থ

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক ক্রিকেটে খুব পরিচিত নন। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যথেষ্টই পরিচিত মুখ ইংলিশ পেসার টাইমাল মিলস। বাইশ গজে বল হাতে বিপক্ষের অনেক বাঘা-বাঘা ব্যাটারকে ঘায়েল করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েও খেলেছেন। এবার অন্য এক জগতে নাম লেখালেন তিনি। নাম লিখিয়েছেন প্রাপ্তবয়স্কদের জনপ্রিয় ওয়েবসাইট ‘অনলি ফ্যানস’-এ। আর তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। মিলস-ই হলেন প্রথম ক্রিকেটার যিনি ‘অনলি ফ্যানস’-এ যোগ দিলেন।  তবে কী প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে নিজের নগ্ন ছবি কিংবা ভিডিও আপলোড করবেন মিলস?

যদিও ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’কে দেওয়া সাক্ষাৎকারে ইংলিশ পেসার সাফ জানিয়ে দিয়েছেন, ‘প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে নাম লেখালেও  তার উদ্দেশ্য একেবারেই ভিন্ন। কোনও প্রাপ্তবয়স্ক ছবি বা ভিডিও নয়, তিনি এই প্ল্যাটফর্মে শেয়ার করবেন শুধুমাত্র ক্রিকেট সংশ্লিষ্ট কনটেন্ট এবং নিজের দৈনন্দিন জীবনের কিছু মুহূর্ত।’ মিলসের কথায়, ‘আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, এখানে কোনও প্রাপ্তবয়স্ক ছবি বা ভিডিও থাকবে না। শুধুই ক্রিকেট ও লাইফস্টাইল সম্পর্কিত কনটেন্ট দেব। আগে কখনও এমন কিছু করিনি, তাই দারুণ উচ্ছ্বসিত।’

‘অনলি ফ্যানস’-এ অনেক খ্যাতনামীরাই যে নিজেদের খোলামেলা ছবি বা ভিডিও পোস্ট করে জনপ্রিয় হয়ে উঠেছেন তা উল্লেখ করা হলে এক গাল হেসে মিলস বলেন, ‘আমি জানি বেশিরভাগ মানুষ এই সাইট ব্যবহার করেন একেবারে ভিন্ন কারণে। অনেকেই এখানে প্রাপ্তবয়স্ক কনটেন্ট দিয়ে নজর কাড়ার চেষ্টা করেন। কিন্তু আমি কখনই সেটা করব না।’ ২০১৬ সালে ইংল্যান্ডের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল মিলসের। যদিও বেশিদূর এগোতে পারেননি তিনি। ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে ১৪টি উইকেট শিকার করেছেন।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00