Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাই সুদর্শনের অপরাজিত শতরান, ইমার্জিং এশিয়া কাপে পাক বধ ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধি: বল হাতে পাকিস্তানের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দিয়েছিলেন রাজবর্ধন হাঙ্গারগেকর। আর ব্যাট হাতে পাক বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন সাই সুর্দশন। ১০৪ রানে অপরাজিত থাকেন। দুই খেলোয়াড়ের দাপটেই ইমার্জিং এশিয়া কাপে বুধবার পাকিস্তান ‘এ’ দলকে ৮০ বল বাকি থাকতে আট উইকেটে হারিয়ে গ্রুপের শীর্ষ স্থান দখল করল ভারতীয় ‘এ’ দল। আগামী ২১ জুলাই সেমিফাইনালে টাইগারদের মুখোমুখি হবে যশ ঢুলরা।

কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান। ওপেনার সিয়াম আইয়ূব ১১ বলে ও তিন নম্বরে নামা ওমর বিন ইউসুফ ৪ বল খেলে শূন্য করে সাজঘরে ফেরেন। ৯ রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। হাঙ্গারগেকারের পরে পাকিস্তানের মিডল অর্ডার ধস নামান মানব সুথার। ৯৫ রানে ৬ উইকেট হারানোর পর মুবাসির খান এবং কাসিম আক্রম কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। দুজনে জুটি বেঁধে ৪৩ রান করেন। ২৮ রানের মাথায় মুবাসিরকে ফিরিয়ে জুটি ভাঙেন নিশান্ত সিন্ধু। ৩৮ রানের মাথায় কাসিমকে ফেরান হাঙ্গারগেকর।শেষের দিকে উসমান কাদির ৪৮ রান না করলে আরও বড় লজ্জায় পড়তে হত পাকিস্তানকে। শেষ পর্যন্ত ৪৮ ওভারে ২০৫ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। পাঁচ উইকেট নেন রাজবর্ধন হাঙ্গারগেকার।

জয়ের জন্য ২০৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে ভারত।শুরু থেকে দেখেশুনে খেলার চেষ্টা করেন ভারতের দুই ওপেনার সাই সুদর্শন ও অভিষেক শর্মা। যদিও বড় রানের ইনিংস খেলতে পারেননি অভিষেক। ২০ রান করে সাজঘরে ফেরেন। এর পরে দ্বিতীয় উ্কেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান তিন নম্বরে নামা নিকিন জোশ ও সাই সুদর্শন। দুজনেই অর্ধ শতরান করার পাশাপাশি দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৫৩ রান করে সাজঘরে ফেরেন নিকিন। এর পরে সুদর্শনের সঙ্গে জুটি বাঁধেন ভারত অধিনায়ক যশ ঢুল। ছক্কা মেরে দলকে জেতানোর পাশাপাশি নিজের শতরান করেন সুদর্শন। ১১০ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন।অধিনায়ক যশ ঢুল ১৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন।

Women Asia Cup: পাকিস্তানকে উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের

দুরন্ত বুমরা, পাকিস্তানকে ৬ রানে হারিয়ে জয়ী ভারত

১৯.৩ ওভার বাকি থাকতেই পাকিস্তানের বিরুদ্ধে জিতলেন রোহিতরা

কুলদীপের ঘূর্ণিতে ১২৮ রানে গুঁড়িয়ে গেল পাকিস্তান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00