নাসিম শাহ-সহ তিন পাকিস্তানি ক্রিকেটারের এজেন্টের উপরে নিষেধাজ্ঞা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের একবার মুখ পুড়ল পাকিস্তানি তারকা ক্রিকেটারদের। দুর্নীতিতে জড়িত থাকায় তিন পাকিস্তানি তারকা ক্রিকেটারের ব্যক্তিগত এজেন্ট মোঘিস আহমেদের উপরে ৫ বছরের নিষেধাজ্ঞা জারি করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যে তিন পাকিস্তানি ক্রিকেটারের এজেন্ট হিসাবে কাজ করেন মোঘিস, তারা হলেন নাসিম শাহ, মিসবা-উল হক ও সাঈদ আজমল।

ক্রিকেট বিষয়ক এক ওয়েবসাইট জানিয়েছে, ‘ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের কর্ণধার মোঘিস। তিনি অনেক পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গেই কাজ করেছেন। ফলে ইংল্যান্ডের বিভিন্ন কাউন্টি ক্লাবের কোচ ও কর্ণধারের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। আর সেই যোগাযোগের সুবাদে ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে তিনি ক্রিকেটারদের বাড়তি সুবিধা দেওয়ার চেষ্টা করেন। সম্প্রতি কাউন্টি ক্রিকেটে একটি দলের কোচকে বাড়তি সুবিধার বিনিময়ে তার পরিচিত এক ক্রিকেটারকে দলে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মোঘিস। ওই কোচ প্রস্তাব পেয়েই প্রলোভন এড়িয়ে ইসিবি কর্তাদের গোচরে আনেন। ওই মারাত্মক অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে ইসিবি। তদন্তে প্রমাণ মেলে মোঘিস সত্যিই ওই কাউন্টি ক্লাবের কোচকে ঘুষের প্রস্তাব দিয়েছিলেন। এর পরেই ৫ বছরের জন্য তাঁকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসিবির ক্রিকেট নিয়ন্ত্রণ পরিচালক ক্রিস হাওয়ার্ড শাস্তির কথা ঘোষণা করে বলেন, ‘মোঘিস আহমেদ এক পেশাদার কাউন্টি কোচকে এমন এক দুর্নীতির পরিকল্পনায় যুক্ত করার চেষ্টা করেছেন, যা ইংল্যান্ড-ওয়েলসসহ বিশ্ব ক্রিকেটের সততা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করত। দুর্নীতি-বিরোধী নীতি ভঙ্গের দায়ে তাকে আগামী পাঁচ বছরের জন্য ক্রিকেট-সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে ইসিবি। ৫ বছরের এই নিষেধাজ্ঞার মধ্যে ৩০ মাস স্থগিত নিষেধাজ্ঞা। অর্থাৎ প্রথম ৩০ মাস যদি তিনি আর কোনও অপরাধে না জড়ান তাহলে ৩০ মাস পরই তিনি শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন।’

 

চোট কাটিয়ে প্রত্যাবর্তন ইংলিশ ওপেনারের,খুশির হাওয়া ইংল্যান্ড শিবিরে

বাঁ পায়ে অস্ত্রোপচার, কতদিন মাঠের বাইরে থাকবেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ?

চুক্তির মাঝপথেই ইংল্যান্ডের কোচের দায়িত্ব ছাড়লেন ম্যাথু মট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]