নিজস্ব প্রতিনিধিঃ অস্ত্রোপচারের জন্য ২ সপ্তাহ পিছিয়ে গেল ফুটবলার আনোয়ার আলির শুনানি। আগামী ৩০ সেপ্টেম্বরের পরিবর্তে ১৪ অক্টোবর হবে পরবর্তী শুনানি।ইস্টবেঙ্গলের আইনজীবী ৪ সপ্তাহ সময় চেয়ে প্লেয়ার্স স্টেটাস কমিটিকে চিঠি দিয়েছিল। সেই চিঠিতে জানানো হয়েছে, আগামী ৮ অক্টোবর আনোয়ারের শিঁরদাঁড়া অস্ত্রোপচার করা হবে । চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে দীর্ঘক্ষণ বসে থাকতে পারবে না । তাই ৪ সপ্তাহ সময় চাওয়া হয়েছে ।
ইস্টবেঙ্গলের চিঠির জবাবে প্লেয়ার্স স্টেটাস কমিটির তরফে জানানো হয়েছে যে ২ সপ্তাহের বেশি সময় দিতে পারবে না । আনোয়ারের অস্ত্রোপচারের ৬ দিন পর ১৪ অক্টোবর বিকেল ৫ টায় হবে শুনানি । সেই দিন সমস্ত পক্ষকে উপস্থিত থাকতে হবে । যদি কোনও পক্ষের আইনজীবী উপস্থিত না থাকে তার বিকল্প ব্যবস্থা করতে হবে । ফুটবলার আনোয়ার আলির শুনানি পিছিয়ে যাওয়া নিয়ে সুর চড়িয়েছে লাল হলুদের চির প্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান । তাদের অভিযোগ, ইস্টবেঙ্গল মিথ্যে বাহানা দিয়ে আরও কয়েকটি ম্যাচ আনোয়ারকে খেলানোর চেষ্টা করছে । শেষ ম্যাচটিও আনোয়ারকে খেলিয়েছিল তারা ।
বর্তমানে ইস্টবেঙ্গলের রক্ষণভাগের অন্যতম মুখ হলেন আনোয়ার আলি । ভাঙা চোড়া রক্ষণভাগকে একাই সামলাচ্ছেন সে । কিন্তু আইএসএলে এখনও পর্যন্ত ২টো ম্যাচে জয়ের মুখ দেখতে পাইনি ইস্টবেঙ্গল ।
আজকে গোয়ার বিপক্ষে আনোয়ার আলিকে ছাড়াই মাঠে নামবে লাল হলুদ ব্রিগেড ?