Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কড়ি দিয়ে কিনতে হল স্ট্যাম্প, কত দামে জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : সাধারণত জয়ের স্মারক হিসাবে ক্রিকেটাররা ম্যাচের স্ট্যাম্পগুলিকে বাড়িতে নিয়ে যায়। দীর্ঘদিন ধরেই সেই প্রথা চলে আসছে। কিন্তু সম্প্রতি একটি খবর প্রকাশ্যে এসেছে, যেখানে একটি স্ট্যাম্প কিনতে টাকা খরচ করতে হয়েছে ক্রিকেটারকে। স্ট্যাম্পের দাম কত জানেন? একটি স্ট্যাম্পের দাম ২৫০০ ডলার।

গত বুধবার বিগ ব্যাশে সিডনি সিক্সার্সকে ৫৪ রানে হারায় ব্রিসবেন হিট। ব্রিসবেন হিটের বাঁহাতি পেসার স্পেনসার জনসন ২৬ রান দিয়ে চার উইকেট নেন। ম্যাচ সেরার স্বীকৃতি পান জনসন। ম্যাচ জয়ের স্মারক হিসাবে একটি স্ট্যাম্পকে নিতে গেলে সিডনি সিক্সার্সের এক অফিসিয়াল জনসনকে বাধা দেন। অফিশিয়াল জনসনকে জানান, প্রতিটি স্ট্যাম্পের দাম ২৫০০ ডলার। স্ট্যাম্পগুলি যদি তাঁকে কিনতে হয়, তাহলে টাকা দিয়ে কিনতে হবে জনসনকে। শেষপর্যন্ত ব্রিসবেন হিটের খেলোয়াড় তাতে রাজি হন। তবে সেই স্টাম্প মার্কিন ডলার নাকি অস্ট্রেলিয়ান ডলারে কেনা হবে, সেটা নিশ্চিত নয়। তবে ইতিমধ্যে স্টাম্পটিকে কেনার জন্য ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন জনসন। জানা গিয়েছে, এই স্টাম্প কেনার জন্য নাকি বেশ কিছু কাগজপত্রের ঝামেলা মেটাতে হবে এই ক্রিকেটাররাকে।

এর আগে এই একই ধরনের ঘটনা ঘটেছিল। গত ডিসেম্বরে মেয়েদের বিগব্যাশের ফাইনালে এমনই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন অ্যাডলেট স্ট্রাইকার্সের পেসার মেগান শুট। মেয়েদের বিগ ব্যাশের ফাইনালে ব্রিসবেন হিটকে তিন উইকেটে হারানোর পর ক্রিজ থেকে একটি স্ট্যাম্প তুলে নেন শুট। পরে তাঁর কাছ থেকে সেই স্ট্যাম্প ফেরত চাওয়া হয়েছিল। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ব্গ ব্যাশে জিংস স্ট্যাম্প ব্যবহার করা হয়। জিংস স্টাম্পে বল লাগলেই আলো জ্বলে ওঠে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00