Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগানিস্তান ম্যাচ বয়কট করতে ইসিবিকে আহ্বান ব্রিটিশ রাজনীতিবিদদের

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী মাসে লাহোরে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড-আফগানিস্তান চ্যাম্পিয়নস ট্রফি। এর আগেই বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে ইংল্যান্ড শিবিরে। ইংল্যান্ড কি চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলবে ? এদিকে ইংল্যান্ডের শীর্ষ রাজনীতিবিদেরা এই ম্যাচ বয়কটের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে। তালিবানির অত্যাচারী শাসন এবং নারীদের অধিকারের প্রতি অবহেলার জন্যই এই ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছে ইসিবি।

তালিবান শাসনে নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদেই এমন কিছু করার আহ্বান জানিয়েছেন ব্রিটেনের ১৬০ জনের বেশি রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে আছেন রিফর্ম পার্টির নেতা নাইজেল ফ্যারাজ ও লেবার পার্টির প্রাক্তন প্রধান জেরিমি করবিনও। আফগানিস্তান ম্যাচটি না খেলার আহ্বান জানিয়ে চিঠিটি লিখেছেন ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি তোনিয়া আন্তোনিয়াজ্জি। এই চিঠিতে সই করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা।

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ডকে লেখা এই চিঠিতে বলা হয়েছে, ‘আমরা ইংল্যান্ড পুরুষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের আহ্বান জানাচ্ছি তালিবান শাসনাধীন আফগানিস্তানে নারী ও কন্যাশিশুদের ওপর জঘন্য আচরণ নিয়ে সরব হতে। আমরা এটাও অনুরোধ করছি, ইসিবি যেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কট করার কথা ভাবে। তাতে তালেবানের নির্মম আচরণের বিরুদ্ধে সেই বার্তা দেওয়া হবে। অবশ্যই তাঁরা যেন এই বিষয়টি ভেবে দেখে।’

অন্যদিকে ইসিবির প্রধান নির্বাহী গোল্ড পাল্টা জানিয়েছেন,  ইংল্যান্ডের একার নয়, এ ব্যাপারে আইসিসির সব সদস্যদেশেরই একমত হয়ে কিছু করার উচিত, ইসিবি অবশ্যই তালেবান শাসনে আফগান নারী ও কন্যাশিশুদের প্রতি আচরণের কঠোর নিন্দা জানায়। আফগানিস্তান যে নারীদের ক্রিকেট খেলতে দিচ্ছে না, সে কারণে ইসিবি দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলা থেকে বিরত আছে। তবে কোনো একটি দেশের একাকী প্রতিবাদের চেয়ে আইসিসি যদি সবাইকে নিয়ে কিছু করে, তাহলে এটি সবচেয়ে ভাল হয়।’

উল্লেখ্য, আগামী মাসে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আট দলের চ্যাম্পিয়নস ট্রফি। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে ইংল্যান্ডের সঙ্গী অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ইংল্যান্ডের। এখন দেখার বিষয় ইংল্যান্ড আফগানিস্তানের মুখোমুখি হয় কিনা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00