Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানকে গুঁড়িয়ে টি২০ সিরিজ জিতে ইতিহাস গড়লেন লিটনরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রুদ্ধশ্বাসকর ম্যাচে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতলেন লিটন দাসরা। মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার মিরপুর স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৩৩ রানে গুটিয়ে যায় টাইগাররা।  জবাবে ১২৫ রানেই থেমে যায় পাকিস্তান। এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ সিরিজ জিতে নেওয়ায় শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। এই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতল টাইগাররা।

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান পাকিস্তান অধিনায়ক সলমান আলি আঘা। ব্যাট করতে নেমে ২৮ রানে চার উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। পঞ্চম উইকেটে জাকের আলী ও মেহেদী হাসান জুটি বেঁধে ওই বিপর্যয় সামাল দেন। দুজনের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে ১৩৩ রানে পৌঁছয় বাংলাদেশের ইনিংস। জাকের আলী ৫৫ ও মেহেদী হাসান ৩৩ রান করেন।

জয়ের জন্য মাত্র ১৩৪ রান তাড়া করতে নেমে  নাকানিচোবানি খান পাকিস্তানি ব্যাটাররা। মেহেদী হাসান ও শরিফুল ইসলামের বল সামলাতে গিয়ে নাস্তানাবুদ হন ফখর জামান-মোহাম্মদ হ্যারিসরা।  ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে সফরকারী দল। নিজেদের সর্বনিম্ন স্কোরে আউট হওয়ার শঙ্কায় কাঁপছিল পাকিস্তান। তবে ফাহিম আশরাফ (৩২ বলে ৫১), আব্বাস আফ্রিদি (১৩ বলে ১৯) ও আহমেদ দানিয়াল (১১ বলে ১৭) ব্যাট হাতে রুখে দাঁড়িয়ে বিপর্যয় সামাল দেন।

শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩ রান। ক্রিজে ছিলেন আহমেদ দানিয়াল ও সলমান মির্জা।  পাকিস্তানের জয় রুখতে অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দিয়েছিলেন লিটন দাস।  শেষ ওভারে মোস্তাফিজুরের প্রথম বল সীমানার বাইরে পাঠিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন দানিয়াল। ৫ বলে পাকিস্তানের দরকার ছিল ৯ রান।  পরের বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারির কাছে শামীম হোসেনের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন। সেই সঙ্গে ১২৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00