নিলামে সুযোগই পাননি, আইপিএল খেলা হচ্ছে না সাকিব-মুস্তাফিজুরদের

Share:

নিজস্ব প্রতিনিধি : আইপিএলের মেগা নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ১২ জন ক্রিকেটারের জায়গা হলেও নাম উঠল কেবল দুইজনের। এরা হল মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। তবে তাঁদের জন্য আগ্রহ দেখাল না কোনো ফ্র্যাঞ্চাইজি। তাই এবারের নিলামে ঠাঁই পেল না বাংলাদেশের কেউ। নিলামের তালিকায় ১৮১ নম্বরে ছিলেন মুস্তাফিজ। তার মূল্য ছিল ২ কোটি রুপি। এই ভিত্তি মূল্যেই গত আসরে চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন অভিজ্ঞ পেসার। কিন্তু এবার আর তাকে দলে নিতে আগ্রহ দেখাল না ফ্র্যাঞ্চাইজি দলগুলো।

সালটা ছিল ২০১৬, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল অভিষেক হয় মুস্তাফিজের। নিজের প্রথম আসরেই তিনি শিরোপার স্বাদ পেয়েছিলেন। হায়দরাবাদের ট্রফি জয়ে ছিল তাঁর বড় অবদান। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়েও খেলেছেন মুস্তাফিজ।সব মিলিয়ে আইপিএলে সাত আসরে ৫৭ ম্যাচ খেলে ওভার প্রতি ৮.১৪ রান দিয়ে মুস্তাফিজের উইকেট ৬১টি। ২৯ রানে ৪ উইকেট তার সেরা বোলিং।

অন্যদিকে মুস্তাফিজের কিছুক্ষণ পর নাম ওঠে তালিকায় ১৮৭ থাকা রিশাদের। ৭৫ লক্ষ রুপি মূল্যের এই লেগ স্পিনারও থেকে যান অবিক্রিত।

২০২৫ সালের আইপিএলে বাংলাদেশ থেকে খেলবেন না একজনও। ১২ জনের চূড়ান্ত তালিকা থেকে দল পেলেন না একজনও। প্রতি বছর আইপিএল খেলা মুস্তাফিজুর রহমানকে নিতে আগ্রহ দেখাল না কোনও ফ্র্যাঞ্চাইজি।

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের খুন-ধর্ষণকে সমর্থন ইউনূসের আইন উপদেষ্টার

রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন আর্জি ফের খারিজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]