Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিসিবি সভাপতির বার্ষিক আয় সাড়ে ৮ কোটি, সোনা রয়েছে ৫০০ ভরি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে শাসকদল আওয়ামী লীগের হয়ে চতুর্থবার ভোটের ময়দানে নেমেছেন। আর ভোটের ময়দানে নামতে গিয়ে নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় বিসিবি সভাপতি জানিয়েছেন তাঁর বার্ষিক আয় সাড়ে আট কোটি টাকার বেশি। তবে বাজারে ঋণ নিয়ে কোনও তথ্য উল্লেখ করেননি তিনি। আর বিসিবি সভাপতির সম্পদের পরিমাণ দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে।

পাঁচ বছর আগে জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ানোর সভাপতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন তাঁর বার্ষিক আয় পাঁচ কোটি চার লাখ ৪৮ হাজার ৯৫১ টাকা। অড়চ এবার জানিয়েছেন বার্ষিক আয় আট কোটি ৫৩ লাখ ৬২ হাজার ৪৮৮ টাকা। অর্থা‍ৎ ৫ বছরে আয় বেড়েছে তিন কোটি টাকার বেশি। আয়ের উ‍ৎস জানাতে গিয়ে বিসিবি সভাপতি বলেছেন, বেসরকারি ওষুধ প্রস্তুতকারী সংস্থা বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেড থেকে প্রতি বছরে বেতন বাবদ পান সাত কোটি ৬২ লাখ এক হাজার ৯৯ টাকা এবং সংসদ-সদস্য হিসাবে সম্মানী ভাতা পেয়েছেন ৫২ লাখ ৩৪ হাজার ১৬০ টাকা। ভাড়া বাবদ আয় করেন ২১ লাখ ৩০ হাজার ২৭৫ টাকা। সিকিউরিটি বন্ড, ব্যাঙ্কে আমানতসহ অন্যান্যতে রয়েছে ৩৩ কোটি ৪৬ লাখ ১০ হাজার ৩১৪ টাকা এবং চার লাখ ৯৬ হাজার ৮০০ টাকার সঞ্চয়পত্র রয়েছে।

ব্যাঙ্কে জমা এবং নগদ হিসাবে রয়েছে ২৬ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ১৯৯ টাকা। বন্ড ও অন্যান্যতে রয়েছে দুই কোটি ৫৯ লাখ ৩৬ হাজার ২৩৯ টাকা। পরিবারে সোনার গয়না ৫০০ ভরি। পাঁচটি অ্যাপার্টমেন্ট রয়েছে। গাজীপুরের শ্রীপুরে ২৬৯.৭৫ শতাংশ জমি ও ৩৫.৭৮ কাঠা জায়গা রয়েছে। যার মূল্য চার কোটি ৩২ লাখ আট হাজার ৩৪৫ টাকা। বিমা রয়েছে ৯৬ লাখ তিন হাজার ২৩ টাকার। শিক্ষাগত যোগ্যতা হিসাবে এমবিএ পাশের কথা উল্লেখ করেছেন বিসিবি সভাপতি।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00