পিতৃত্বকালীন ছুটিতে মার্শ ও হেড, থাকছেন না সামনের গুরুত্বপূর্ণ সিরিজে

Share:

নিজস্ব প্রতিনিধি : ট্রফির আগে বর্ডার-গাভাসকর পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সোমবার(১৪ অক্টোবর) দল ঘোষণা করা হল। প্যাট কামিন্সের নেতৃত্বে ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। আগামী ৪ নভেম্বর মেলবোর্নে প্রথম ওয়ানডে দিয়ে শুরু অস্ট্রেলিয়ার এবারের আন্তর্জাতিক ঘরোয়া মৌসুম। সেই সিরিজের ২০ দিন আগেই স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ।   

পাকিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজে অজিদের নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। বর্ডার-গাভাসকর সিরিজের আগে এই সিরিজকে প্রস্তুতি হিসেবে নিচ্ছে অস্ট্রেলিয়া। তবে মিচেল মার্শ এবং ট্র্যাভিস হেড দু’জনেই পিতৃত্বকালীন ছুটির জন্য ৩ ম্যাচের প্রতিযোগিতায় থাকবেন না।

সোমবার কামিন্সের নেতৃত্বে ১৪ সদস্যের অস্ট্রেলিয়ার দল ঘোষণা করা হয়। স্কোয়াডে মার্শ এবং হেড অনুপস্থিত রয়েছে, কেননা আগামী সপ্তাহে উভয়েরই সন্তান হবে। অন্যদিকে দলে নেই ক্যামেরন গ্রিন, অস্ত্রোপচারের জন্যই এই সিদ্ধান্ত।

তবে কামিন্স পাকিস্তানের বিপক্ষে ৩টি ওয়ানডেই খেলবেন কিনা তা এখনও বলা যাচ্ছে না। কেননা অ্যাডিলেড এবং পার্থে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের মধ্যে মাত্র একদিনের বিরতি রয়েছে। জোশ হেজেলউড এবং মিচেল স্টার্ককেও ওয়ানডে দলে রাখা হয়েছে, তবে সম্ভবত বোলিং অ্যাটাক বদল হতে পারে।

উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর ৩ ম্যাচের টি-২০ সিরিজের জন্য অস্ট্রেলিয়া এখনও দল ঘোষণা করেনি। ১৪ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলা এই টি-২০ সিরিজে অস্ট্রেলিয়ার কোনও টেস্ট ক্রিকেটার খেলবেন না। কেননা তাঁদের ২২ নভেম্বর থেকে শুরু হওয়া প্রথম টেস্টের জন্য বিশ্রাম দেওয়া হবে। এর অর্থ গিয়ে দাঁড়ায় অস্ট্রেলিয়াকে নতুন টি-২০ অধিনায়ক লাগবে। কারণ সেখানে মার্শ, হেড এবং কামিন্স থাকবেন না।

অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজে কারা কারা থাকছেন :  প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, অ্যাডাম জাম্পা, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, কুপার কনোলি, জেইক ফ্রেজার–ম্যাগার্ক ও অ্যারন হার্ডি।

অধিনায়ক ছাড়াই পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা অস্ট্রেলিয়ার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]