Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় সাকিবদের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিল টাইগাররা। এশিয়া কাপে টিঁকে থাকতে গেলে দাসুন শানাকাদের হারাতেই হতো সাকিবদের। প্রয়োজন ছিল ২৫৮ রানের। কিন্তু তাওহিদ হৃদয় ছাড়া কোনও বাংলাদেশি ব্যাটারই জ্বলে উঠতে পারেননি। ২৩৬ রানে গুটিয়ে যায় টাইগাররা।

শনিবার কলম্বোয় প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টসে জিতে প্রথমে দাসুন শানাকাদের ব্যাট করতে পাঠান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সাদিরা সামরাবিক্রমার ৯৩ ও কুশল মেন্ডিজের ৫০ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৭ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ভালই সূচনা করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার মোহাম্মদ নাইম ও মেহেদী হাসান মিরাজ। দুজনে মিলে ১১ ওভারে ৫৫ রান তোলেন। দ্বাদশ ওভারে বল করতে এসে নাইমকে (২১) ফিরিয়ে জুটি ভাঙেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। খানিকবাদে ফিরে যান মিরাজও (২৮)। দায়িত্বজ্ঞানহীনের মতো ব্যাটিং করে দ্রুত সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান (৩)। ভালো শুরু করেও বড় রানের ইনিংস খেলতে পারেননি লিটন দাস। দুনিথের বলে ১৫ রান করে ফিরে যান। ৮৩ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় টাইগাররা।

পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা করেন মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। ধীরে-সুস্থে খেলতে থাকেন দুজনে। দলকে ১৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। একসময়ে মনে হচ্ছিল, দুজনেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেবেন। তখনই মুশফিকুরকে ফিরিয়ে টাইগার শিবিরে ধাক্কা দেন দাসুন শানাকা। এর পরে একা কুম্ভ হয়ে লড়াই করেন তাওহিদ হৃদয়।

শানাকাকে চার মেরে নিজের অর্ধশতরান পূর্ণ করেন তরুণ ব্যাটার। অর্ধশতরান করতে ৭৩ বল নিয়েছিলেন। আর তার পরেই হাত খুলে খেলতে থাকেন। বল করতে এসে টাইগার শিবিরে পর পর আঘাত হানেন মাহিশ তিকশানা। প্রথমে ফেরান শামীম হোসেনকে (৫)। ৪৩ তম ওভারে জৌরা আঘাত হানেন। অপ্রতিরোধ্য তাওহিদ (৮২) ও তাসকিন আমেদকে (১) ফেরান। তখনই টাইগারদের ভাগ্যলিখন স্পষ্ট হয়ে যায়। তবুও শেষের দিকে খানিকটা লড়াই চালানোর চেষ্টা করেছিলেন নাসুম আমেদ ও হাসান মাহমুদ। ৪৯তম ওভারের প্রথম বলে নাসুম আমেদের স্ট্যাম্প ছিটকে দিয়ে বাংলাদেশের জয়ের আশায় জল ঢেলে দেন মাথিশা পাথিরানা। ১১ বল বাকি থাকতে ২৩৬ রানে গুটিয়ে গিয়ে এশিয়া কাপ থেকে বিদায় নিল সাকিবরা।

 

নতুন করে শাস্তির কবলে হৃদয়, ৪ ম্যাচে নির্বাসিত

শ্রীলঙ্কাকে হারিয়ে জয় দিয়ে অভিযান শুরু টাইগারদের

বাংলাদেশকে প্রথম টেস্টে ৩২৮ রানে হারাল শ্রীলঙ্কা

মুশফিকুরের চোটে কপাল খুলল তাওহিদের

নিশাঙ্কা-আসলঙ্কার দুরন্ত ব্যাটিংয়ে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা

U19 Asia Cup: শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে সেমিতে টাইগাররা

১৪৬ বছরের ইতিহাসে প্রথম, টাইম আউট হলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ

হারের শঙ্কা নিয়ে লায়নদের মুখোমুখি টাইগাররা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00