Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেনজেমাদের হারিয়ে সৌদি প্রো লিগ শীর্ষে নেইমারের দল

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশই অপ্রতিরোধ্য হয়ে উঠছে আল হিলাল। শুক্রবার ব্রাজিলিয় তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে ছাড়াই করিম বেনজামাদের আল ইত্তিহাদকে ৪-৩ গোলে হারিয়ে দিল। ১১ মিনিটে ইত্তিহাদের জালে তিনবার বল জড়িয়ে শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয় নেইমারদের দল। হ্যাটট্রিক করেছেন আলেকজান্ডার মিত্রভিচ। আর এই জয়ের ফলে আল ইত্তিহাদকে টপকে সৌদি প্রো লিগের শীর্ষে উঠে এল আল হিলাল।

বিশাল টাকার বিনিময়ে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দিযেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। কিন্তু চোটের কারণে এখনও সৌদি প্রো লিগে তাঁর অভিষেক হয়নি। শুক্রবার রাতে তাঁকে ছাড়াই করিম বেনজেমাদের আল ইত্তিহাদের বিরুদ্ধে মাঠে নেমেছিল আল হিলাল। জেদ্দার প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকেই দাপট দেখান বেনজেমারা। ম্যাচের ১৬ মিনিটে রোমারিও সিলভার গোলে এগিয়ে যায় ইত্তিহাদ। যদিও বেশিক্ষণ সেই গোল ধরে রাখতে পারেনি। ২০ মিনিটের মাথায় আলেকজান্ডার মিত্রভিচ আল হিলালকে সমতায় ফেরান। এর পরে ৩৮ মিনিটে দলকে এগিয়ে দেন করিম বেনজেমা। প্রথমার্ধের সংযুক্তি সময়ে ইত্তিহাদের পক্ষে ব্যবধান বাড়ান আব্দেরার্জাক হামদাল্লাহ। 

৩-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আল হিলাল। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার মোড় ঘুরতে থাকে। গোল শোধের জন্য চাপ বাড়াতে থাকেন মিত্রভিচ-আলদাউসারিরা। মুহুর্মুহু আক্রমণ শানান ইত্তিহাদের রক্ষণে। অবশেষে ৬০ মিনিটে ইত্তিহাদের জালে বল জড়িয়ে ব্যবধান কমান সার্বিয়ান তারকা মিত্রভিচ। পাঁচ মিনিট বাদে পেনাল্টি পায় আল হিলাল। সেই পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি সমতা ফিরিয়ে আনেন মিত্রভিচ। আর সমতা ফেরার পরেই জয়ের গন্ধে তেড়েফুড়ে ঝাঁপায় আল হিলালের খেলোয়াড়রা। মিত্রভিচদের আক্রমণের চাপে ভেঙে পরে ইত্তিহাদের রক্ষণ। অবশেষে ৭১ মিনিটে জয়সূচক গোলটি করেন আল হিলালের সালেম আলদাউসারি।

‘মনের কথা শুনেই সিদ্ধান্ত’, সান্তোসে নয়া চুক্তি নেইমারের

চোট পাওয়ায় ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে

৩ ম্যাচ বাকি থাকতেই সৌদি প্রিমিয়ার লিগ জয় নিশ্চিত নেইমারের দলের

সুপার কাপ থেকে বিদায় আল নাসরের, লাল কার্ড দেখলেন রোনাল্ডো

এই মরশুমে সৌদি লিগে নেই নেইমার

পেনাল্টি মিস করলেন নেইমার, কাদের বিরুদ্ধে?

আল হিলালকে ব্যক্তিগত বিমান ও সঙ্গিনীর সঙ্গে থাকার শর্ত দিলেন নেইমার

সৌদির ক্লাব আল ইত্তিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি বেনজেমার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00