নিজস্ব প্রতিনিধিঃ বিজয় হাজারে ট্রফির প্রথম রাউন্ডে দুর্দান্ত খেলল বাংলা। দিল্লিকে ছয় উইকেটে হারিয়ে জয় পেল বাংলা। তবে এই জয়ের পিছনে মূল অবদান রয়েছে অভিষেক পোড়েলের। ওপেনিংয়ে নেমে দুরন্ত সেঞ্চুরি তিনি করলেন। প্রথম ম্যাচেই ১৩০ বলে ১৭০ রানে অপরাজিত থাকলেন তিনি ।
অভিষেকের ইনিংসে ৭টি ছক্কা এবং ১৮টি চার রান করেছেন। আর তাতে বাংলাকে মাত্র ৪১.৩ ওভারে ছয় উইকেটের জয় এনে দেন। এদিন হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলা মুখোমুখি হয়েছিল দিল্লি। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক সুদীপ কুমার ঘরামি। আর তাতে মুখ থুবড়ে পড়েন দিল্লির খেলোয়াড়রা। প্রথমেই একের পর এক উইকেট তারা হারান। এরফলে ৭ উইকেটে ২৭২ রান তোলে দিল্লি।
অন্যদিকে মাঠে ব্যাট হাতে খেলতে নেমেই ঝড় তোলেন কলকাতার ব্যাটাররা । ১৩০ বলে ১৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন অভিষেক পোড়েলে। সেইসঙ্গে ৩৯ বলে ৩৭ রান করেন অনুষ্টুপ মজুমদার। এরফলে ৪১.৩ ওভারে ৪ উইকেট নিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলা দল। বলা বাহুল্য, বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর ।