মিমের রাজা জেভিয়ারের আসল পরিচয় জানেন কী ?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়:  “নাম সে জেভিয়ার, কাম সে সেভিয়ার” – ট্যুইটার এক্স হ্যান্ডেলে তাঁর প্রোফাইল সার্চ করলেই চোখে পড়বে ৩ লক্ষের কাছাকাছি ফলোয়ার, ফেসবুকে আবার ফলোয়ার ৫৫ লক্ষ পার, এক একটা মিম তিনি পোস্ট করলেই সোশ্যাল মিডিয়ায় লাইক, হা হা রিয়্যাক্ট আর শেয়ারের হিড়িক। এই সবের নেপথ্যে মূল ব্যক্তি যিনি, সেই মানুষটিই আজও অচেনা, অধরা। চারিদিকে শুধু একটাই নাম, “জেভিয়ার”(Xavier) বা কোথাও আবার “জেভিয়ার আঙ্কেল মিমের যুগে জেভিয়ারকে চেনেন না এমন কেউ নেই হয়তো। এমনকি সোশ্যাল মিডিয়ায় এমন কোনও প্ল্যাটফর্ম নেই, যেখানে তাঁকে পাওয়া যাবে না। তাঁর মিম এবং কৌতুকগুলো কঠিন বিষন্ন মুহূর্তেও আপনাকে হাসিয়ে ছাড়বে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন কে তিনি? কী তাঁর আসল পরিচয়? কোথায় থাকেন? কী’ই বা করেন?

জেভিয়ারের আসল নাম পাকালু পপিতো। মিম নির্মাতা পাকালু অবশ্য জেভিয়ার নামেই অধিক পরিচিত। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকালু ভারতীয় বংশোদ্ভূত। তবে দীর্ঘ দিন মিনেসোটার মিনিয়াপোলিসে থাকেন। আর ভারতে ফিরে আসেননি। মিনিয়াপোলিসে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন পাকালু। অনেকে আবার বিশ্বাস করেন, জেভিয়ার মূলত দক্ষিণ ভারতীয় এক ব্যক্তি। তবে কেউ কেউ দাবি করেন তিনি উত্তর ভারতের। যাঁর আসল নাম ওম প্রকাশ। যিনি এখনো আইআইটি কানপুরে পদার্থবিদ্যা বিভাগে কর্মরত। তবে এই তথ্যও সম্পূর্ণ সঠিক কিনা, তা জানা যায়নি।

লোকমুখে শোনা যায়, পাকালু ২০১৩ সালের জুলাই মাসে ট্যুইটার এক্সে অ্যাকাউন্ট খোলেন। একের পর এক মজার টুইট পোস্ট করা শুরু করেন তিনি। যেগুলি খুব দ্রুত ভাইরাল হতেও শুরু করেছিল। খুব ভাল সাড়া পাওয়ায় ফেসবুকেও তিনি অ্যাকাউন্ট খোলেন এবং সেখানেও মজার মজার পোস্ট করতে শুরু করেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করে পাকালু যখন ট্যুইটারে যোগ দিয়েছিলেন, তাঁর বন্ধুরা চ্যালেঞ্জ করেছিলেন, ট্যুইটারে যদি তাঁর পাঁচ হাজার ফলোয়ার হয়, তা হলে তাঁকে তারা ১০ হাজার ডলার দেবেন। জানা যায়, এরপর হঠাৎ ২০১৫ সালে ট্যুইটারে পাকালুর ফলোয়ারের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮ লক্ষ, এমনকি পাশাপাশি ফেসবুকেও ফলোয়ারের সংখ্যা ৫ লক্ষ টপকে যায়। ফলে বন্ধুদের দেওয়া বাজি জিতে যান তিনি ও কিনে ফেলেন একটা গ্যাস স্টেশন।

অনলাইনে মিম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘নো ইয়োর মিম’—এর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ট্যুইটারে পাকালু পাপিতো নামে কমেডি অ্যাকাউন্টটির প্রথম ট্যুইটটি করা হয়েছিল ২০১৩ সালে জুলাই মাসে। তাঁর  প্রথম ট্যুইটটি ছিল ইংরেজিতে—hello Twitter I’m single। ব্যক্তিগত পরিচয়ের স্থানে পাকালু লিখেছিলেন—

  • Origin: South India
  • Occupation: Store Keeper/IT Professional
  • Marital Status on Social Media: Unlimited Single (Akhand Single)
  • Real Life Marital Stutus: Married
  • Tweets abouts: Relationship
  • Family: Not Known
  • Wife Name: Xavier’s Wife
  • Origin: South India
  • Current Location: Minneapolis, Minnesota, USA
  • Height: 5 ’7
  • Color: Dark
  • In competition with: David

 

কিন্তু, দুঃখের বিষয় পাকালু পাপিতোর জনপ্রিয়তার আয়ু বেশি দিন ছিল না। ২০১৮ সালেই তাঁর সেই ট্যুইটারে অ্যাকাউন্ট স্থগিত হয় এবং ফেসবুক পেজ ডিলিট হয়ে যায়। তবে কী কারণে এমন জনপ্রিয় দুটি অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছিল, সেই কারণ আজও জানা যায়নি। তবে ততদিনে তাঁর পোস্টগুলির স্ক্রিনশট সমাজমাধ্যমে আরও ভাইরাল হয়ে যায়। অন্তর্জাল মাধ্যমে ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে। এরপর পাকালু নিজে আর কোনও অ্যাকাউন্ট না খুললেও ফেসবুক আর ট্যুইটারে তাঁর নাম একাধিক ভুয়ো অ্যাকাউন্ট ছেয়ে যায়। এরই পাশাপাশি শুরু হয়ে যায়, তাঁর ছবি ব্যবহার করে নানান রকমের হাস্য কৌতুক পোস্ট করা। হঠাৎ, সেই সমস্ত অ্যাকাউন্টের মধ্যেই ফেসবুকে একটি অ্যাকাউন্টের নাম দেখা যায় Xavier ও ট্যুইটার এক্সে তাঁকে খুঁজে পাওয়া যায় Xavier uncle নামে।

আজও তাঁর জেভিয়ার নামে ফেসবুক অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। তিনি নিত্য নতুন হাসির পোস্টও করে যাচ্ছেন। কিন্তু জেভিয়ার জীবনে এত রসবোধ কোথা থেকে পান ? এই প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, “সমস্ত কৃতিত্বই আমার। আমার রসবোধ স্বাভাবিকভাবেই আসে। আমার বাবাও মজার মানুষ ছিলেন।” এছাড়া তিনি আরও বলেছেন, তিনি তাঁর এই সমস্ত হাস্যকৌতুক বইয়ের আকারে প্রকাশ করতে চান, যেটি তাঁর একান্ত কামনা। নানা আদর্শিক মূল্যবোধ এবং ধর্মের মানুষ হাভিয়েরের কৌতুক থেকে নির্মল আনন্দ নিতে কুণ্ঠিত হন না। বিরুদ্ধ মতের লোকেরাও তাঁর কৌতুক পড়ে হাসতে থাকেন। সম্প্রতি তাঁর বিখ্যাত মিমগুলো নিয়ে অনেকে আবার ইউটিউবে ভিডিও বানিয়েছেন। ফলে নিঃসন্দেহে বলা যেতে পারে, এখন সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই জেভিয়ারের অবাধ বিচরণক্ষেত্র ।

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

ফের বেনজির কীর্তি, ১০ ব্যাটারই শূন্য, চার রানে অলআউট গোটা দল

বিয়ের নামে ‘তোলাবাজি’, নবম পাত্রের সঙ্গে দেখা করতে গিয়ে পাকড়াও ‘লুটেরি দুলহান’

সোমনাথ মন্দির থেকে দক্ষিণ মেরুর পথ নির্দেশ করে এই বিস্ময়কর বান স্তম্ভ

কেন রাবণের মাথা কাটলে নতুন মাথা গজাতো ? জানুন লঙ্কাধিপতির  দশ মাথার রহস্য

কেন বিধবারা অম্বুবাচী পালন করেন? জেনে নিন অজানা কারণ    

সিঙ্গুরের এই সিদ্ধেশ্বরী মায়ের মাহাত্ম্য শুনলে চমকে যাবেন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]