নিজস্ব প্রতিনিধিঃ ব্রহ্মাপুত্র হলেন বিশ্বকর্মা। তিনি স্বয়ং তৈরি করেছিলেন গোটা বিশ্বব্রহ্মাণ্ডের নকশা । প্রতিবছরের মত এবার ১৭ সেপ্টেম্বর হবে বিশ্বকর্মা পুজো । এই দিনে, প্রতিটি কারখানা ও প্রযুক্তির সঙ্গে যুক্ত অফিসে হয়ে থাকে পুজো। আর দেবশিল্পী বিশ্বকর্মার পুজো মানেই মা দুর্গারও আসতে আর বেশি দেরি নেই।
বিশ্বকর্মা পুজো ‘কন্যা সংক্রান্তি’ -তে পড়ে। প্রতি বছর ভাদ্রপদ মাসে সূর্য যখন সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করে তখন বিশ্বকর্মা পুজো উদযাপিত হয়। ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭.২৯ মিনিটে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করছে। সেইজন্য ১৭ সেপ্টেম্বর পালিত হবে বিশ্বকর্মা জয়ন্তী । আর ওই দিন গোটা দেশ জুড়ে পালিত হবে বিশ্বকর্মা পুজো। বলা বাহুল্য, শুধু শ্রমিক ও শ্রমিকদের জন্যই নয়, সকলের করে থাকেন এই পুজো। এই বিশেষ দিন রকমারি খাওয়া দাওয়ায় মেতে ওঠেন সকলে। বিশ্বকর্মা পুজোর দিন সমবেতভাবে ঘুড়ি ওড়ানো রীতি রয়েছে।
পুজো পদ্ধতিঃ ভগবান বিশ্বকর্মার ছবি বা মূর্তি মেশিনের কাছে রাখতে হবে। যন্ত্রের পাশাপাশি এই দিনে আপনার যানবাহনের পুজো করা যেতে পারে। আর এই দিন পুজো করে প্রসাদ বিতরণের রীতি রয়েছে। আর ঠাকুরকে ভোগ হিসাবে দিতে পারেন মতিচুর লাড্ডু, মিষ্টি বোঁদে, পায়েস বা হালুয়া ।