Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতীয় ঐতিহ্য রক্ষা করতে এগিয়ে এল শাড়ি অ্যাণ্ড মি

Share:

নিজস্ব প্রতিনিধি: আমরা নারী আমরা সবকিছুই পারি। বিশেষ করে ভারতের প্রাচীন ঐতিহ্যবাহী সম্পদ হস্তশিল্পের গুরুত্ব সকল মহিলাদের মধ্যে তুলতে ধরার উদ্যোগ নিল শাড়ি অ্যাণ্ড মি। ভারতের হস্তশিল্পকে বাঁচানোর সুন্দর একটি প্রচেষ্টা নিয়েছেন। এর ফলে স্বনির্ভর মহিলাদের আয়ের সুযোগ বৃদ্ধি পাবে।

ভারতের হস্তশিল্পের গুরুত্ব ধীরে, ধীরে বৃদ্ধি পাওয়ায় তাঁর সুনাম ছড়িয়ে পড়ছে বিশ্বের সর্বত্র। দেশের সকল মহিলাদের উদ্বুদ্ধ করতে গত ৬ অগাষ্ট জাতীয় হস্তশিল্প দিবস উপলক্ষে কলকাতার একটি নামি হোটেলে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে শাড়ি অ্যাণ্ড মি।

সামনেই দুর্গাপুজো, তার আগে শাড়ি অ্যাণ্ড মি –র অন্যতম কর্ণধার অলকানন্দা চক্রবর্তী জানান, দেশীয় সম্পদের গুরুত্ব সকল মহিলাকে বুঝতে হবে। তাই দেশীয় শাড়িতেই নিজেদের অনন্যরূপে সাজিয়ে তুলুন এটাই তাঁদের অন্যতম উদ্যোগ।

হৈমন্তী  মুখার্জি এবং অলকানন্দা চক্রবর্তী তত্ত্বাবধানে সাড়ম্বরে পালিত হল ন্যাশনাল হ্যান্ডলুম ডে। আগামীদিনে, শাড়ি অ্যান্ড মি শাড়ির এমন কিছু কালেকশন নিয়ে হাজির হবে, যা সকলকে তাক লাগিয়ে দেবে বলে জানালেন অলকানন্দা দেবী। আর এই শাড়ির দামও ধার্য করা হয়েছে সাধ এবং সাধ্যের মধ্যে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00