নিজস্ব প্রতিনিধি: ভগবান নারায়ণ পত্নী তথা সম্পদের দেবী লক্ষ্মীকে ধরে রাখা যেমন সহজ, তেমনই ধরে রাখা খুব মুশকিল। একটু ভুল হলেই সেই গৃহ ত্যাগ করেন দেবী লক্ষ্মী। আজ হল শুক্রবার, মা লক্ষ্মীর প্রিয় দিন। কথিত আছে, এই দিন মা লক্ষ্মীর প্রিয় ফুল দিয়ে পুজো করলে দেবী সন্তুষ্ট হন। সেই ঘরে মা লক্ষ্মীর আগমন ঘটে।সংসারে উপচে পড়ে সুখ-ঐশ্বর্য।জানেন দেবী লক্ষ্মী কোন ফুলে তুষ্ট হন ? তবে জানুন দেবী লক্ষ্মীর কৃপা পেতে কোন ফুল নিবেদন করবেন।
পদ্মফুল : মা লক্ষ্মীর প্রিয় ফুল হল পদ্ম।তাই তো পদ্মফুলের উপরেই বসেন ধনদেবী। শুক্রবার পুজোয় মা লক্ষ্মীকে পদ্ম ফুল নিবেদন করুন। ফলে সংসারে সুখ-শান্তি বজায় থাকবে।তাই প্রতি শুক্রবার অন্তত একটা পদ্মফুল নিবেদন করুন।
জবাফুল : বলা হয় মা লক্ষ্মীর লাল রং খুব প্রিয়।তাই জবা ফুল নারায়ন পত্নীর পছন্দের তালিকায় রযেছে।এই ফুল সহজেই হাতের নাগালে পাওয়া যায়।তাই শুক্রবারের দিন এই ফুল দেবীর পায়ে নিবেদন করুন।
আরও পড়ুন : সাক্ষাৎ মা লক্ষ্মীর রূপ, আপনার পায়ে এই চিহ্নগুলো আছে কিনা নিজেই দেখে নিন
অপরাজিতা ফুল : নীল রঙের অপরাজিতা ফুলও দেবী লক্ষ্মীর ভীষণ পছন্দের।শনিদেবের প্রিয় এই ফুল।ভগবান শিবের পুজোতেও অপরাজিতা ফুল লাগে। মনে করা হয় এই ফুল দিয়ে পুজো করলে তুষ্ট হন দেবী লক্ষ্মী।
আরও পড়ুন : দেবী লক্ষ্মী আসলে কে ? জানেন কী কীভাবে জন্ম হয়েছিল নারায়ণীর
কেতকী ফুল : মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন সাদা কেতকী ফুল। এই ফুল দিয়ে ধনদেবীর পুজো করলে সুখ-সম্পদে ভরে ওঠে সংসার।