Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দম্পতির থেকে উদ্ধার লুঠ হওয়া ২৭ হাজার কোটি টাকা মূল্যের বিটকয়েন

গ্রেফতার ওই দম্পতি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: একটা টাকা, দু টাকা নয়। ২৭-য়ের তিনটে শূন্য। তাহলে দাঁড়াচ্ছে কত ২৭ হাজার কোটি টাকা। এই পরিমাণ বিটকয়েন এক দম্পতির থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দম্পতি ম্যানহাটনের বাসিন্দা। নিজেদের ওয়ার্ল্ড স্ট্রিটের ধনকুবের বলে পরিচয় দিত। পুলিশ অভিযান চালিয়ে দম্পতির থেকে বাজেয়াপ্ত করেছে ওই বিশাল পরিমাণ বিট কয়েন।

আমেরিকার একটি জনপ্রিয় পত্রিকায় এই বিত্তশালী পরিবারের খবর দিতে গিয়ে জানিয়েছে, এই বিশাল পরিমাণে বিটকয়েন উদ্ধার হয়েছে ৩৪ বছরের ইল্যা লিচটেনস্টেন এবং ৩১ বছরের হিদার আর মর্গানের থেকে। জানা গিয়েছে, এই দম্পতির দৈনন্দিন জীবনে আচমকাই পরিবর্তন লক্ষ্য করেন পাড়াপড়শিরা। জানতে চাইলে তাদের বলা হয়, তারা পরিশ্রম করে অর্থ উপার্জন করেছেন। পাড়ার লোকেরা তাদের কথা বিশ্বাসও করেছিল। কিন্তু অর্জিত অর্থ যে চুরি করে পাওয়া সেটা তারা টের পেলেন কিছুদিন বাদে।

আসলে ২০১৬ সালে বিটফিনেক্স কারেন্সি এক্সচেঞ্জ হ্যাক হয়ে যায়। আর সেই হ্যাকিংয়ের নেপথ্য নায়ক এই দম্পতি। পুলিশ পরে ওই ঘটনার তদন্ত শুরু করে। তৈরি করা হয় বিশেষ দল। কোথাকার জল কোথায় গড়াবে, সেটা তারা নিজেরাও বুঝতে পারেনি। তদন্ত করতে তাদের নজরে পড়ে ৩৭ হাজার টাকার একটি ওয়ালমার্ট গিফট কার্ড। আর সেখান থেকেই তদন্ত বাঁক নেয়। তারা একটি ই-মেলের হদিশ পায়। শুরু হয় ই-মেলের কর্তার হদিশ। দেখা যায় সেই ই-মেল করা হয়েছিল ওয়ার্ল্ড স্ট্রিটের স্বঘোষিত ধনকুবেরকে। ব্যস, তাতেই সব জারিজুরি ফাঁস।

আরও পড়ুন আজব বুদ্ধি বটে

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00