Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সূর্যকান্ত মিশ্র না চাইলেও সিপিএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ

বৃহস্পতিবার ডেবরায় দলের জেলা সম্মেলনে টানটান উত্তেজনার মধ্যে হওয়া ভোটাভুটিতে জেলা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একসময়ে কঙ্কাল-কাণ্ডে অভিযুক্ত নেতা।

৩৪ সপ্তাহে গর্ভপাতের অনুমতি! ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের

হাইকোর্টের গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী গর্ভপাতের অনুমতি দেওয়া হয়। তবে এদিন হাইকোর্ট এটাও জানিয়ে দিয়েছে, প্রসূতি এবং গর্ভস্থ ভ্রূণের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ৩৪ সপ্তাহে গর্ভপাতের অনুমতি দেওয়া হলেও গর্ভপাতের ফলে প্রসূতির শারীরিক সমস্যা দেখা দিলে তার দায় নেবে না কলকাতা হাইকোর্ট।

‘এখনও প্রথম প্রধানমন্ত্রীর ভুল খুঁজে বেড়াচ্ছেন’, মোদিকে জোরালো আক্রমণ মনমোহনের

নিজস্ব প্রতিনিধিঃ দেশের অর্থনীতি একদিকে যখন তলানিতে এসে ঠেকেছে তখন দেশের প্রধানমন্ত্রী এখনও অতীত ঘেঁটে দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর ভুল খুঁজে যাচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে একটি ভিডিও বার্তা দিয়ে ঠিক এই ভাষাতেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জোরালো আক্রমণ করলেন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী তথা জাতীয় কংগ্রেসের বিশিষ্ট শীর্ষ স্থানীয় নেতা মনমোহন সিং। এদিন ওই ভিডিওতে মনমোহন […]

ভুবন এখন ‘সেলিব্রিটি’! ‘কাঁচা বাদাম’, বিক্রি করবেন না তিনি

একটি গান, যা গোটা ভারত ছাড়িয়ে বিশ্ব কাঁপাচ্ছে। বীরভূমের অজ পাড়া গাঁয়ে গাওয়া এই ভুবন বাদ্যকারের গান মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়

দুর্নীতির অভিযোগে বিদ্ধ শুভেন্দুভ্রাতা সৌমেন্দু! দায়ের এফআইআর

কাঁথির পুরভোট যখন দোরে কড়া নাড়ছে ঠিক তখন সৌমেন্দুর বিরুদ্ধে আদালতের এই রায় নিঃসন্দেহে একটা বড় ধাক্কা। ঘটনাচক্রে অধিকারী পরিবারের কেউই পুরনির্বাচনে প্রার্থী হয়নি। আরও বলা ভাল বিজেপি অধিকারী পরিবারের কাউকে প্রার্থী করেনি। সৌমেন্দুর বিরুদ্ধে আদালতের এই রায় নিয়ে মাথা ঘামাতে চাইছে না গেরুয়া শিবির।

শীতের ডিনার জমিয়ে দিতে পাতে থাকুক হাঁসের রোষ্ট, জেনে নিন রেসিপি

নিজস্ব প্রতিনিধিঃ শীতকালে হাঁসের মাংস অত্যন্ত জনপ্রিয় একটি পদ। যদিও এই ‘রেডি টু কুক’ মিটের বাজারে সারা বছরই বাজারে মেলে হাঁসের মাংস, কিন্তু শীতকালে এই মাংসের চাহিদা বছরের অন্য সময়ের থেকে অনেক বেশী হারে থাকে। কথায় আছে শীতে হাঁসের মাংস খেলে নাকি শরীর গরম থাকে। সেই কথা মাথায় রেখেই বছরের এই বিশেষ সময়ে হাঁসের মাংসের […]

ঘুম থেকে উঠেই চায়ের কাপ নিয়ে বসেন? জানেন কত বড় বিপদ ডেকে আনছেন

নিজস্ব প্রতিনিধিঃ সকালে ঘুম থেকে উঠেই চায়ের পেয়ালা নিয়ে বসা বাঙালির একটি চিরাচরিত স্বভাব। চায়ের কাপে চুমুক না দিলে আমাদের মধ্যে অনেকেরই দিনই শুরু হয় না। এক্ষেত্রে যদি শুধু বাঙালিকে দোষ দিয়ে লাভ নেই। বিদেশ বিভূঁইয়েও সকালে ঘুম থেকে উঠে খালি পেটে চা খাওয়া খুবই প্রচলিত একটি অভ্যাস। ‘বেড টি’ নামক ধারণার জন্ম সেখান থেকেই। […]

শঙ্কর কী তৃণমূলে আসতে চান! প্রশ্ন তুলে দিল সৌজন্যতা

বৃহস্পতিবার সকালে শহরের ২৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কাউন্সিলর প্রতুল চক্রবর্তীর বাড়িতে ফুল, মিষ্টি নিয়ে হাজির হন শঙ্কর ঘোষ। ভুললে চলবে না এই ওয়ার্ডেই প্রার্থী হয়েছিলেন শঙ্কর। নিজে হেরেছেন, তৃতীয় হয়েছেন, তারপরও এই সৌজন্যতা। শুধু সৌজন্যতাই নয়, রীতিমত শঙ্কর ও তাঁর সঙ্গে থাকা অনুগামীরা প্রতুল্বাবুর পায়ে হাত দিয়ে প্রণামও করেন।

‘সুরজি‍ৎ সেনগুপ্তের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি’, শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

শুধু শোকবার্তাই পাঠাননি মুখ্যমন্ত্রী, বাংলার অন্যতম সেরা ফুটবলারের শেষকৃত্য যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় তার জন্য ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশও দিয়েছেন।

0:00