Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চরম বিপত্তি, হাওড়া- তারকেশ্বর আপ লাইনে বন্ধ ট্রেন পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় রিমলের দাপটে ব্যাহত হল হাওড়া- তারকেশ্বর ট্রেন পরিষেবা। সোমবার সকাল থেকে পূর্ব রেলের পরিষেবা ঠিক থাকলেও আচমকাই বেলার দিকে নসিবপুরে রেল পরিষেবা বিঘ্নিত হয়।  সূত্র মারফত জানা গিয়েছে, ঝোড়ের কারণে নসিবপুর রেল স্টেশন সংলগ্ন একটা জায়গায় বাঁশগাছ হেলে ওভারহেড তারের ওপর পড়েছে।

এই ঘটনার পরেই বন্ধ হয়ে গিয়েছে আপ লাইনে ট্রেন চলাচল। এরফলে আপ লাইনে তারকেশ্বরমুখী ট্রেনগুলি দাঁড়িয়ে পড়েছে বিভিন্ন স্টেশনে। বর্তমানে শেওড়াফুলি স্টেশনের চার নম্বর রেল গেটের কাছে আটকে রয়েছে একটি আপ ট্রেন। তাতেই এখন পর্যন্ত লেভেল ক্রসিং খোলা যায়নি। গেট বন্ধ থাকায় জিটি রোড প্রায় ৪৫ মিনিট ধরে আটকে পড়েছে বিভিন্ন গাড়ি। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে রেল কর্মীরা। কখন পরিষেবা স্বাভাবিক হবে তা এখন জানা যায়নি।  তবে ডাউন লাইনে এখন পরিষেবা স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য,  রিমলের জন্য রেলের তরফে আগেই বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছিল। পরে রিমলের  ধাক্কা সামলে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল শুরু  হয়েছে  সোমবার সকালে । শিয়ালদা ও হাওড়া থেকে একে একে সব লোকার ট্রেন চালু হয়েছে। এরমাঝে হাওড়া- তারকেশ্বর লাইনে ঘটল বিপত্তি।  এরফলে বিপাকে পড়েছে নিত্যযাত্রীরা।

সরস্বতী পুজোর মধ্যে শিয়ালদহ শাখায় বাতিল ১০৮ লোকাল ট্রেন, চরম দুর্ভোগের আশঙ্কা

‘কেন হঠাৎ বাতিল ট্রেন’? শালিমার স্টেশনে ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা

ফের শনি- রবিবার বাতিল একগুচ্ছ ট্রেন , দেখে নিন তালিকা

ঘন কুয়াশার জেরে যাত্রী দুর্ভোগ, বাতিল একাধিক ট্রেন

একধাক্কায় হাওড়া থেকে বাতিল ২০০ টি ট্রেন, জেনে নিন তালিকা

ষষ্ঠীর সকালে সোনারপুর স্টেশনে রেল অবরোধ, ব্যাহত পরিষেবা

প্লাবিত অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা , নিহত ১৯ , বাতিল বহু ট্রেন

ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনায় রুট বদল ১১ ট্রেনের,  বাতিল ২

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00