Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বড়দিন পালন করলে এই দেশগুলোয় মিলবে শাস্তি !

বড়দিন পালনে রয়েছে নিষেধাজ্ঞা। কোন কোন দেশে পালিত হয়না বড়দিন জানুন-

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড়দিন, শীতকালীন এই উৎসবে একদিনের ছুটিতে মজা আর আনন্দের রসদ খুঁজতে মেতে ওঠেন আট থেকে আশি। বিশ্বের প্রায় সব দেশে পালিত হয় এই উৎসব। তবে সব কিছুরই তো ব্যাতিক্রম থাকে আর তাই সেইভাবেই বেশ কিছু দেশে বড়দিন পালনে রয়েছে নিষেধাজ্ঞা। কোন কোন দেশে পালিত হয়না বড়দিন জানুন-

সৌদি আরবঃ বড়দিন পালন একেবারেই নিষিদ্ধ এই দেশে। ইসলামের দেশ হওয়ায় বা ধর্মপ্রাণ মুসলিমরা এখানে থাকায় ইসলাম বহির্ভূত সমস্ত উৎসব পালনই এদেশে নিষিদ্ধ।  ২০১৩ সালে এই দেশে বড়দিন পালন করার অপরাধে ৪০ জঙ্কে গ্রেফতার করা হয়েছিল। শুধু তাই নয় ২০১৭ সালে হ্যালোউইন পার্টি করার অপরাধেও গ্রেফতার হয়েছিলেন ১৭ জন ফিলিপাইন নাগরিক।

ব্রুনেইঃ ২০১৫ সাল থেকে রক্ষণশীল দেশ ব্রুনেই বড়দিন পালন নিষেধজ্ঞা জারি করেন দেশের সুলতান হাসান আল বোলকিয়াহ । তাতে জানানো হয় ক্রিসমাসের কোনও সাজসজ্জা, সান্তা ক্লজের টুপি অথবা লাল টুপি পড়া কোনওটাই করা যাবেনা। এই নিয়ম লঙ্ঘন করলে অর্থ জরিমানা বা কারাদণ্ড ভোগ করতে হতে পারে।   

সোমালিয়াঃ সৌদি আরবের মতই মুসলিমপ্রধান এই দেশেও নিষিদ্ধ বড়দিন। ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগবে এই ভেবেই এই দেশে বড়দিন পালন নিষিদ্ধ। তবে খ্রিস্টান ধর্মাবলম্বীরা বাড়িতে ঘরোয়াভাবে পালন করেন। তবে এখানে বড়দিন পালন করলে শাস্তি দেওয়ার কোনও নজির নেই। 

উত্তর কোরিয়াঃ শুধু মুসলিমপ্রধান দেশই নয়। উত্তর কোরিয়াতেও নিষিদ্ধ বড়দিন পালন। দেওয়া হয় না কোনও রকম ছুটি। শুধুমাত্র তাঁদের রাষ্ট্রনায়কের জন্মদিনেই উৎসব ঘোষিত হয় এবং সরকারি ছুটি দেওয়া হয়। 

তাজাকিস্তানঃ ২০১৪ সাল থেকে এই দেশেও নিষিদ্ধ বড়দিন পালন। এই দিনে কোনও রকম শুভেচ্ছা বিনিময় কিংবা ক্রিসমাস ট্রি সাজানোর ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা। 

বড়দিনে ৫৩২টি আইন ভাঙার ঘটনা, তবুও মেয়েদের নিরাপত্তায় এগিয়ে কলকাতা

শহরে বড়দিনের নিরাপত্তা নিয়ে তৎপর কলকাতা পুলিশ

বড়দিনে বাড়িতে বানিয়ে ফেলুন গুঁড়ের কেক, জেনে নিন পদ্ধতি

আবহাওয়ার রদবদল, উষ্ণ থাকবে এবারের বড়দিন

Christmas-এ নয় Drink and Drive, কড়া পদক্ষেপ পুলিশের

বড়দিনের পরেই ৭৫ কোটি টাকা দিয়ে BT Road সংস্কার

সপ্তাহ ভর সফরে উত্তরের পথে মুখ্যমন্ত্রী, অপেক্ষায় জনতা

বড়দিনে আলোর মালায় সাজল তারাপীঠ মন্দির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00