Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আবহাওয়ার রদবদল, উষ্ণ থাকবে এবারের বড়দিন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঠাণ্ডায় কাঁপছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ। হু হু করে নামছে পারদ। বড়দিনের আগেই নতুন করে আবহাওয়ার রদবদল ঘটবে বলে জানিয়েছে হাওয়া  দফতর। শীতের পথ আগলে দাঁড়াবে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প। যার জেরে বড়দিনে কলকাতার পারদ পৌঁছতে পারে ১৭ ডিগ্রিতে। তবে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। বড়দিনে  ১৪-১৫ ডিগ্রিতে পৌঁছতে পারে জেলার তাপমাত্রা।   বৃহস্পতিবার  কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে  ১৫.২ ডিগ্রি। এই তাপমাত্রা দ্রুত স্বাভাবিকের উপরে উঠে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উল্লেখ্য হাওয়া অফিস জানিয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে লাক্ষাদ্বীপ এলাকায়। এই ঘূর্ণাবর্তের প্রভাবে তামিলনাড়ু, কেরালা, সহ দক্ষিণ ভারতের রাজ্যে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে শুক্রবার বিকেলে। এর প্রভাবে সপ্তাহান্তে পরিবর্তন হবে আবহাওয়া। দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রার পারদ।

অন্যদিকে দক্ষিণবঙ্গে উষ্ণ বড়দিন থাকলেও উত্তরবঙ্গে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।  বরফ পড়তে পারে দার্জিলিং,সিকিমের উঁচু অংশে। শুধু তাই নয় বরফের চাদরে ঢাকতে চলেছে সন্দাকফু-ফালুট, উত্তর ও পূর্ব সিকিম।  নিম্নচাপ আর ঘূর্ণিঝড়ের রেশ কাটিয়ে সবে শীতে আমেজ পেতে শুরু করেছিল রাজ্যবাসী। ডিসেম্বরের শুরু থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছিল শীতের ইনিংস। একথায় বঙ্গবাসীর সেই সুখ বেশিদিন টিকল না।  তবে দক্ষিণবঙ্গে উষ্ণ বড়দিন হলেও উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনা থাকায় আনন্দিত পর্যটকেরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00