নিজস্ব প্রতিনিধিঃ অনলাইনে পদ্মা যমুনা নদীর ৩টে ইলিশ বিক্রি হল ২৬ হাজার টাকা দামে। দৌলতদিয়ার ঘাটে ফেসবুকের মাধ্যমে ৩টি মাছ কেনেন বগুড়ার ক্রেতা । তিনটি মাছই ধরেছেন আব্দুল হাই হালদার নামের এক জেলে। প্রত্যেকটি ইলিশ মাছের ওজন প্রায় সাড়ে ৬ কেজি।
জানা গিয়েছে, বুধবারে আব্দুল হাই হালদার সহ কয়েকজন জেলে মাছ ধরতে যান রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার পদ্মা-যমুনা নদীতে। এদিন বিকেলে ৩টি সাড়ে ৬ কেজির বিশালাকৃতির মাছ ধরা পড়ে জেলেদের জালে। সেই ৩টে মাছকে সন্ধ্যায় দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটের আনা হয়। প্রত্যেক মাছ ৩ হাজার ৮০০ টাকা দরে কিনে নিলেন মৎস্য আড়তের মালিক সম্রাট শেখ। সেই মাছগুলিকে ফেসবুকে পোস্ট করে তিনি। তখনই লন্ডনের এক প্রবাসী তার বগুরার আত্মীয়দের জন্য ৪ হাজার টাকা কেজি দরে ২৬ হাজার টাকায় ৩টে মাছ কিনে নেন।
রাজবাড়ি জেলা মৎস্য কর্মকর্তা ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আলি রাজীব জানান, দৌলতদিয়াতে ২ কেজি বা তার বেশি ওজনের মাছ প্রায় কম দেখা যায়। এখন প্রায়ই বেশি ওজনের মাছ জেলেদের জালে ধরা পড়ায়, ফলে মাছগুলো সেই মাছ বিক্রি করে লাভবান হচ্ছে।